1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় জামায়াতে ইসলামীর কর্মীরা আব্দুল খালেক নিহত, ২০ নেতাকর্মী আহত ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে,

২১ সালে প্রকাশিত আত্মজীবনীর নামও। ২০১৯ সালে একটি রাজনৈতিক সমাবেশে দেওয়া তাঁর বহুল আলোচিত বক্তব্য থেকে এই বাক্যটি জনপ্রিয় হয়

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেকের ঝুঁকি মোকাবিলায় নিজের কণ্ঠকে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের উদ্যোগ নিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউরোপীয় ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে (ইইউআইপিও) এ জন্য আবেদন করেছেন তিনি।আজ সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত ইইউআইপিও-র নথি থেকে এ তথ্য জানা গেছে। মেলোনির কার্যালয়ও তাঁর আবেদনের বিষয়টি নিশ্চিত করেছে। ৫ অক্টোবরেই করা ওই আবেদনের সঙ্গে মেলোনির নিজের কণ্ঠে প্রায় চার সেকেন্ডের একটি অডিও রেকর্ডিং যুক্ত করা হয়েছে। এতে তিনি ইতালীয় ভাষায় দুবার বলেন, ‘আমি জর্জিয়া মেলোনি।’
‘ইও সোনো জর্জিয়া’—ইতালীয় ভাষায় যার অর্থ ‘আমি জর্জিয়া’। এটি মেলোনির ২০২১ সালে প্রকাশিত আত্মজীবনীর নামও। ২০১৯ সালে একটি রাজনৈতিক সমাবেশে দেওয়া তাঁর বহুল আলোচিত বক্তব্য থেকে এই বাক্যটি জনপ্রিয় হয়। পরে এটিকে নিয়ে একটি ডিস্কো গানও তৈরি হয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে মেলোনিকে নিয়ে একাধিক কারসাজি করা ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে এমন একটি ছবিও ছিল, যেখানে তাঁকে অন্তর্বাস পরা অবস্থায় বিছানায় বসে থাকতে দেখা যায়। ছবিটি সম্পাদিত হলেও বিভিন্ন সময়ে সেটিকে সত্যিকারের ছবি হিসেবে প্রচার করা হয়েছে।
মেলোনি এসব কনটেন্টকে মিথ্যা তথ্য ছড়ানো এবং ব্যক্তিকে টার্গেট করার প্রচেষ্টার অংশ হিসেবে নিন্দা করেছেন। অনলাইনে কোনো কনটেন্ট শেয়ার করার আগে সেটি যাচাই করার জন্য ব্যবহারকারীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। মেলোনির ভাষ্য, তিনি নিজেকে রক্ষা করতে সক্ষম হলেও অনেকের পক্ষে তা সম্ভব নয়।তবে মেলোনির কণ্ঠের ট্রেডমার্ক নিবন্ধনের আবেদনটি এখনো পরীক্ষাধীন। ইতালীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আবেদনটি অনুমোদিত হলেও এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এআই-নির্মিত ডিপফেকে তাঁর কণ্ঠ ব্যবহার বন্ধ করা যাবে না। তবে কণ্ঠস্বর নকল করতে চাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অতিরিক্ত আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
এর আগে ২০২৪ সালে মেলোনি সার্ডিনিয়ার এক ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মেলোনির মুখ ব্যবহার করে পর্নোগ্রাফিক ডিপফেক ছবি তৈরি করে অনলাইনে প্রকাশ করেছিলেন। মামলাটি এখনো ইতালির একটি আদালতে বিচারাধীন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park