1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

১৫ বছর পর শিশু অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৭০ বার পঠিত
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৫ বছরের পলাতক আসামী মোঃ মিজানুর রহমান (৩৭)কে রাজশাহীর গোদাগাড়ী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তাকে আজ ১৭ নভেম্বর ভোরে গ্রেপ্তার করা হয়।
আসামী মোঃ মিজানুর রহমান শেরপুর জেলার ঝিনাইগাতী থানার খৈলকুড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। গ্রেপ্তারকৃত আসামীকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে।
র‌্যাব জানায়, শেরপুর জেলার ঝিনাইগাতী থানার খৈলকুড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৩৭) গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ছয়দানায় মোঃ মোস্তফার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। মোস্তফার ছেলে মোঃ আমিনুল ইসলাম সুমন (১০) পাশ্ববর্তী একটি মাদ্রাসায় লেখা পড়া করতো। গত ১১/০৫/২০০৮ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকায় মাদ্রাসা হতে বাড়ী ফেরার পথে আসামী মোঃ মিজানুর রহমান ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আমিনুল ইসলাম সুমন মাদ্রাসা হতে সময়মত বাড়ীতে না ফেরায় তার পরিবারের লোকজন মাদ্রাসায় না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকেন। খোঁজাখুজিরএকপর্যায়ে আসামী মোঃ মিজানুর রহমান মোবাইল ফোনে ভিকটিমের বাবাকে বলেন যে, ভিকটিম মোঃ আমিনুল ইসলাম সুমন তার কাছে হেফাজতে আছে এবং ছেলেকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা দিতে হবে। পরবর্তীতে, ভিকটিমের বাবা জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন-২০০৩) এর ৮ ধারায় একটি মুক্তিপণ মামলা রুজু করেন। এ ঘটনার পর থেকেই সে পালিয়ে যায়।
ওই মামলায় গাজীপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
বিভিন্ন তথ্য- উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর যৌথাভিযানিক দল ১৭ নভেম্বর তারিখ ভোরে রাজশাহী জেলার গোদাগাড়ীর পোতাহার (পালশাপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মোঃ মিজানুর রহমান (৩৭) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান রাতে সাংবাদিকদের জানান, গ্রেপ্তাকৃত আসামীকে আজ বিকেলে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park