1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

১৫ পর্বের দ্বিতীয় পর্ব-তালা বিয়ে পাগল ইসমাইল বিরুদ্ধে ৪ বছরে ৩টি বিয়ে করে ১৫ লক্ষ যৌতুক সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকির অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬৫৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালা উপজেলার সুজনসাহা গ্রামের রাজ্জাক শেখের ছেলে ইসমাইলের বিরুদ্ধে গত ৪ বছরে ৩টি বিয়ে করে যৌতুক হিসেবে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগকারী পক্ষের দাবি, বিষয়টি প্রকাশের উদ্যোগ নিলে সাংবাদিকদের হুমকি দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, ইসমাইলের আত্মীয়-স্বজনের পক্ষ থেকে বলা হয়, “যা করেছি, করেছি। আপনারা যা পারেন তাই করেন। বেশি বাড়াবাড়ি করলে হত্যা করব।” তবে এ অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত করা যায়নি।
অভিযোগ সূত্রে জানা যায়, বাবা-মায়ের একমাত্র সন্তান ইসমাইল ২০২২ সাল থেকে এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন। প্রতিবারই কনের পরিবারের কাছ থেকে নগদ টাকা, মোটরসাইকেল এবং বিভিন্ন গৃহস্থালি সামগ্রী যৌতুক হিসেবে নেওয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি আবারও নতুন করে বিয়ে করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, ২০২২ সালে পাইকগাছা উপজেলায় প্রথম বিয়ের সময় তিনি যৌতুক হিসেবে নগদ ২ লাখ টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল এবং প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন সাংসারিক আসবাবপত্র গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে তার চাচাতো শালীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর প্রথম স্ত্রী তাকে তালাক দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এর কিছুদিন পর ইসমাইল তালা উপজেলার নগরঘাটা গ্রামের এক অনার্সপড়ুয়া (নাম প্রকাশে অনিচ্ছুক) তরুণীকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর দ্বিতীয় স্ত্রীর বাবার কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং বিভিন্ন সাংসারিক জিনিসপত্র নেন বলে অভিযোগ রয়েছে। তাদের সংসারে একটি পুত্রসন্তান জন্ম নেওয়ার পর আরও ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন বলেও অভিযোগ করা হয়েছে। দাবি করা টাকা না দেওয়ায় তিনি শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করেন বলেও অভিযোগে বলা হয়েছে।এরপরও তিনি আবার বিয়ে করেন। সর্বশেষ নিজ এলাকার এক হজ এজেন্সি মালিকের স্ত্রীকে বিয়ে করেছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, ইসমাইলের বাবা, মা ও বোনের পরামর্শে তিনি একের পর এক বিয়ে করে আসছেন। এলাকাবাসীর কেউ কেউ দাবি করেন, তার বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ এর আগেও উঠেছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত ইসমাইলের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park