1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

স্বতন্ত্রপ্রার্থী হিসেবে লড়বেন নওগাঁ-৩ আসনের এমপি সেলিম- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩০৭ বার পঠিত

মোঃ মেহেদী হাসান মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম আবারও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ভোট করবেন। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তার জ্যেষ্ঠপুত্র সাকলাইন মাহমুদ রকি।
রকি জানান, আওয়ামী লীগের মনোনীত প্রত্যেক প্রার্থীর বিপরীতে একজন করে ড্যামি প্রার্থী স্বতন্ত্র হিসেবে ভোটে অংশ নেয়ার জন্য দলের হাইকমান্ডের নির্দেশের পরিপ্রেক্ষিতে এমপি সেলিম এবার ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন। গত রোববার এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নতুন মুখ সাবেক সিনিয়র সচিবসৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী সৌরেনের নাম ঘোষণা করায় তিনি এ সিদ্ধান্ত নেন।
উপজেলা আওয়ামী লীগের তদানিন্তন সাংগঠনিক সম্পাদক ও চেরাগপুর ইউপির সাবেক চেয়ারম্যান ছলিম উদ্দিন তরফদার সেলিম ২০১৪ সালে আগেরবার নির্বাচিত প্রয়াত এমপি ড. আকরাম হোসেন চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে কলস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। পরে তাকে আবার দলে ফিরিয়ে নেয়া হয়। ২০১৮ সালে তাকে দলীয় মনোনয়ন দেয়া হলে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। এসময় তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করে দলের ও সাধারণ মানুষের ভালবাসা অর্জন করেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দলের ৯০ টি ওয়ার্ডের নেতাকর্মী তার প্রতি আস্থাশিল। হাইকমান্ডের নির্দেশে তিনি স্বতন্ত্রপ্রার্থী হলে দল মত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য হিসেবে আবারো বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা করছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, নিরপেক্ষ নির্বাচনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ ও যে কেউ যেন অযথা হয়রানির শিকার না হন সেই ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।#

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park