1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছরের ফুটবল বিশ্বকাপ খরা কাটিয়েছিল আর্জেন্টিনা

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৩ বার পঠিত

২০২২ সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছরের ফুটবল বিশ্বকাপ খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির সেই অধরা স্বপ্নপূরণের পর এবার লা আলবিসেলেস্তেদের সামনে বিশ্বমঞ্চে শিরোপা ধরে রাখার মিশন। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে দাপটের সাথে টিকিট কেটেছে লিওনেল স্কালোনির দল।বিশ্বকাপ শুরু হতে যখন মাত্র কয়েক সপ্তাহ বাকি, তখন স্বাভাবিকভাবেই কোটি ভক্তের মনে প্রশ্ন— কবে ঘোষণা হবে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড এবং কারা থাকছেন শেষ ২৬ জনের তালিকায়? ইতোমধ্যে ৫৫ সদস্যের একটি প্রাথমিক দল জমা দিয়েছে আর্জেন্টিনা। তবে কোচ স্কালোনি চূড়ান্ত দল ঘোষণার জন্য কিছুটা সময় নিচ্ছেন। জানা গেছে, আগামী ২৮ মে’র মধ্যেই ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিনা।
সব মিলিয়ে গত চার বছরে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা আবারও অন্যতম ফেবারিট হিসেবেই নামবে এবারের বিশ্বকাপে। অ্যানহেল ডি মারিয়ার অবসর এবং কিছু চোটের ধাক্কা সত্ত্বেও বর্তমান দলটিকে বিশ্বের অন্যতম ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ দলটিতে এখনো আছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লওতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টারদের মতো তারকারা।
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ‘মেসিনহো’
আর্জেন্টিনার গোলবারের নিচে প্রথম পছন্দ হিসেবে থাকছেন অ্যাস্টন ভিলার হয়ে সম্প্রতি ইউরোপা লিগ জেতা এমিলিয়ানো মার্টিনেজ। বড় ম্যাচে তার সেভ করার ক্ষমতা ও টাইব্রেকারের মনস্তাত্ত্বিক লড়াই আর্জেন্টিনার অন্যতম বড় শক্তি। তার ব্যাকআপ হিসেবে থাকছেন মার্সেইয়ের জেরোনিমো রুল্লি। এছাড়া অ্যাতলেতিকো মাদ্রিদের হুয়ান মুসো ও ক্রিস্টাল প্যালেসের ওয়াল্টার বেনিতেজও আর্জেন্টিনা দলে জায়গার জন্য লড়াইয়ে আছেন।
রক্ষণভাগে আর্জেন্টিনা এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দল। ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজের সেন্টার-ব্যাক জুটিকে বর্তমানে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা জোড় ধরা হয়। অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন। ফুলব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা ও নিকোলাস তালিয়াফিকো থাকছেন প্রথম পছন্দে। এছাড়া গনজালো মন্তিয়েল, মারকোস আকুনা, কেভিন ম্যাক অ্যালিস্টারদের মতো বহুমুখী ডিফেন্ডারও স্কোয়াডকে গভীরতা দিয়েছে।
আর্জেন্টিনার মিডফিল্ডই এখন দলের সবচেয়ে ভারসাম্যপূর্ণ অংশ। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লিয়ান্দ্রো পারেদেস-২০২২ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ড এখনো স্কালোনির আস্থার জায়গা। তবে এবার নতুন প্রজন্মও উঠে আসছে জোরালোভাবে। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ক্লদিও এচেভেরি ও নিকোলাস পাজদের নিয়ে ইতোমধ্যেই দারুণ উত্তেজনা তৈরি হয়েছে আর্জেন্টিনায়। তবে ইনজুরির কারণে জিওভানি লো সেলসো ও ভ্যালেন্তিন কার্বোনির বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আক্রমণভাগেই সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর আর্জেন্টিনা। সামনে আছেন লিওনেল মেসি- যিনি সম্ভবত নিজের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। বয়স ৩৯ ছুঁইছুঁই হলেও মেসি এখনো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তার পাশে হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজের উপস্থিতি আর্জেন্টিনাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। আলভারেজ অ্যাতলেতিকো মাদ্রিদে দুর্দান্ত সময় কাটাচ্ছেন, অন্যদিকে লাওতারো কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা ছিলেন। এছাড়া হুলিয়ানো সিমিওনে, গারনাচো, ম্যাতিয়াস সুলেদের মতো তরুণরাও স্কালোনির পরিকল্পনায় আছেন। তবে অ্যাঞ্জেল ডি মারিয়া অবসর নেওয়ায় আক্রমণভাগে অভিজ্ঞতার একটা শূন্যতা তৈরি হয়েছে।বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। স্কালোনি সম্ভবত তার পরীক্ষিত ৪-৩-৩ ফরমেশনেই খেলবেন। গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণে মোলিনা, রোমেরো, লিসান্দ্রো ও তালিয়াফিকো। মিডফিল্ডে ডি পল ও ম্যাক অ্যালিস্টার নিশ্চিতভাবেই থাকবেন। তৃতীয় জায়গার জন্য এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। আর আক্রমণভাগে মেসি, লওতারো ও আলভারেজ- এই ত্রয়ীকেই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে।
সম্ভাব্য একাদশ: এমি মার্টিনেজ; মোলিনা, লিসান্দ্রো, রোমেরো, তালিয়াফিকো, ডি পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, মেসি, লওতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park