1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

সীমান্তে ৫৯ বিজিবির হাতে বিদেশী পিস্তল গুলি ২টি ম্যাগাজিন সহ অস্ত্র পাচারকারী আটক-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২০৭ বার পঠিত
এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ

গোয়েন্দা সূত্রে জানতে পারে ৫৯ বিজিবির চৌকস ব্যাটেলিয়ান যে আনুমানিক বিকাল ৫ ঘটিকা থেকে রাত ৮ টার মধ্যে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সোনাপুর রাস্তা দিয়ে অস্ত্র চোরাচালানের সম্ভাবনা ঘটনা ঘটতে পারে চোরাকারবারিদের এমতাবস্থায়ী
এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ বিওপির নায়েক মোঃ সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/এমপি হতে ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের রাস্তার উপর যানবাহন তল্লাশীর কার্যক্রম চরম মতদ্বৈধতা শুরু করে। অতঃপর তল্লাশীর একপর্যায়ে আনুমানিক ৬.৩০ ঘটিকায় অন্যান্য যাত্রীসহ ভ্যান গাড়িতে থাকা এক যুবক হাতে ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ঘিরে আটক করে। আটককৃত মোঃ শিহাব(২০),পিতা-মোঃ মনিরুল ইসলাম, গ্রাম-সোনাপুর,পোষ্ট-সোনামসজিদ, থানা-শিবগঞ্জ,জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর ব্যাগ তল্লাশি করে বই এর ভিতরে অভিনব কায়দায় (বহনকৃত) ০১ টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি এবং ০২ টি ম্যাগাজিন পাওয়া যায়। আটককৃত আসামী,বিদেশী অস্ত্র,গুলি এবং ম্যাগাজিন মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। পরে শিবগঞ্জ থানায় হস্তান্তর।

রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ০৭ মাসে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ০৮ জন আসামীসহ ১১টি দেশী বিদেশী পিস্তল,৪৫ রাউন্ড গুলি এবং ১৫ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,অস্ত্র,গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।৫৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

এদিকে রবিবার সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৫৯ বিজিরি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া
এসময় তিনি বলেন,বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্রসহ চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে শুধু তাই নয় দেশ রক্ষার্থে আমরা সর্বোচ্চ ভূমিকা রেখে এগিয়ে যাবো,আমাদের ৫৯ বিজিবি ব্যাটেলিয়ান সর্বক্ষণ বর্ডার ক্রস মহড়ায় অটল রয়েছেন।

সেখানকার কয়েকজন স্থানীয় গ্রামের লোকজন বলছেন ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া যোগদানের পর পর থেকেই চোরা চালান চোরাকারবারিদের ধরতে তাদের সর্বোচ্চ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park