1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরা- ৪ আসনে জাপা নেত্রী মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগ প্রার্থীর বাড়ি যেয়ে ফুল দিয়ে বরণ- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ বার পঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে :সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের বহুল আলোচিত জাতীয় পার্টির কেন্দ্রীয় নেত্রী চেয়ারম্যান সাফিয়াকে দলীয় লাঙ্গল প্রতীকের মনোনয়ন না দেওয়ায় আওয়ামী লীগের নৌকার প্রার্থী এস, এম আতাউল হক দোলনের শ্যামনগরের গোমন তলীর বাড়ি যেয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো নিয়ে উপজেলা জাতীয় পার্টির গাত্রদাহ শুরু হয়ে গেছে। বহু বিতর্কিত এক সন্তান রেখে স্বামীকে তালাক দিয়ে পরকীয়া স্বামীকে কোটি টাকার কাবিন এ বিয়ে, অতঃপর পরকীয়ায় এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে রাত্রি যাপনে ধরা খেয়ে ব্যভিচারী মামলা সহ প্রতারণার কোটি টাকার কাবিনসহ একাধিক মামলার আসামি জাপানেত্রী চেয়ারম্যান সাফিয়া পারভিন কে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। গত ৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার সময় শ্যামনগর কালিগঞ্জ-৪( আংশিক) আসনের মনোনয়ন প্রার্থী আতাউল হক দোলনের বাড়িতে যেয়ে শুভেচ্ছা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শ্যামনগর- কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কর্মীদের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে শ্যামনগর -কালিগঞ্জ -৪(আংশিক) আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনয়ন লাভের আশায় ৩ জন ঢাকায় যায়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা আব্দুস সাত্তার মোড়ল, চেয়ারম্যান সাফিয়া পারভিন এবং কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান। জাতীয় পার্টির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মাহবুবুর রহমানকে প্রার্থী ঘোষণা করলে এই ক্ষোভের সৃষ্টি হয়। তবে তিনি বাবার শত্রুতার প্রতিশোধ নিতে নিজে স্বতন্ত্র প্রার্থী না হয়ে জাতীয় পার্টি কে বিব্রতকর অবস্থায় ফেলতে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছেন বলে জাতীয় পার্টির নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান। জাতীয় পার্টির লাঙলপ্রতীক মনোনয়ন পাওয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি জানান কালিগঞ্জ- শ্যামনগর জাতীয় পার্টির দুর্গ হিসাবে খ্যাত এর আগেও জাতীয় পার্টি থেকে শাহাদাত হোসেন এমপি হয়েছে। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাবেক হুইপ এইচ,এম গোলাম রেজা জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হয়। তখন আমি কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং চেয়ারম্যান সাফিয়ার বাবা প্রয়াত চেয়ারম্যান কে এম মোশারফ হোসেন উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছে। এইচএম গোলাম রেজা সংসদ সদস্য থাকা কালীন আমার সাথে দ্বন্দ্বে জড়িয়ে বিরোধ সৃষ্টি হয়। এরপর তার বাবা দুষ্কৃতি কারীদের গুলিতে মৃত্যুবরণ করায় কেন্দ্রীয় জাতীয় পার্টির দয়ায় সাফিয়াকে কেন্দ্রীয় কমিটিতে সদস্য করা হয়। এবার জাতীয় পার্টি থেকে আমরা ৩ জন মনোনয়ন চেয়েছিলাম দল যাকে ভালো মনে করেছে তাকে দিয়েছে। আমাকে না দিলেও আমি দলের জন্য কাজ করতাম। কিন্তু না পাওয়ায় অন্য দলের সঙ্গে হাত মিলাইতে হবে এটা কোন দলের আদর্শ না। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে জানানো হবে তারাই সিদ্ধান্ত নেবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park