1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

সাতক্ষীরা সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ কারাগারে মারা গেছেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি’তিনটি হত্যা মামলার আসামি সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য ও সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সাতক্ষীরা জেলা কারাগারে তিনি মারা যান। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে আব্দুল লতিফ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতা বেড়ে গেলে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।তবে তার মৃত্যু ঘিরে ক্ষোভ প্রকাশ করেছে পরিবার। পরিবারের সদস্যদের অভিযোগ, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে একটি ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’ মামলায় তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। সময়মতো উন্নত চিকিৎসার ব্যবস্থা না করায় অবশেষে কারাগারেই তার মৃত্যু হয়েছে বলে দাবি তাদের।এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি। সমিতির নেতারা এক যৌথ বিবৃতিতে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, অ্যাডভোকেট আব্দুল লতিফ আইন অঙ্গনের একজন অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর ঘটনাটি সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।
অন্যদিকে জেলা কারাগার কর্তৃপক্ষ দাবি করেছে, বন্দি অবস্থায় অ্যাডভোকেট আব্দুল লতিফকে নিয়ম অনুযায়ী চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই তার সার্বিক দেখভাল করা হচ্ছিল এবং এখানে কোনো ধরনের অবহেলা ছিল না বলেও জানিয়েছে তারা। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে কারা সূত্রে জানা গেছে।পরিবারের দাবি অনুযায়ী, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর খুলনার বয়রা এলাকা থেকে তাকে ও তার ছেলে রাসেলকে আটক করা হয়। এর পর থেকে তিনি তিনটি হত্যা মামলায় কারাগারে ছিলেন।সাতক্ষীরা জেলা কারাগারের জেলার দুলাল কর্মকার গণমাধ্যমকে জানান, সোমবার রাত ৩টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park