1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে এনটিভির সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ ওপর হামলা,

  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে নজিরবিহীন এক হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, অফিসের প্রভাবশালী সিন্ডিকেটের বাইরে গিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করায় এনটিভির সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ ও জমির মালিকের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে।সোমবার (৩০ মার্চ) দুপুরে সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, খুলনা জেলার বানিয়াখামার এলাকার বাসিন্দা মোকসুদার রশিদের একটি সম্পত্তি রেজিস্ট্রির কাজে সহযোগিতা করতে সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ অফিসে যান। কিন্তু অফিসে দীর্ঘদিন ধরে চলে আসা একটি অঘোষিত সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় একটি প্রভাবশালী চক্র।
আহত সাংবাদিক জিন্নাহ অভিযোগ করে বলেন, সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিবুল্লাহ এবং ইত্যাদি মোটরসের মালিক সৈয়দ রেজাউল হোসেন টুটুলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এবং জমির মালিক মোকসুদার রশিদকে ‘ভারতীয় নাগরিক’ বলে অপবাদ দেওয়া হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা থেকে শুরু হয় মারধর।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীদের মধ্যে দলিল লেখক আবু হাসান, পান্না বেকারির মামুনসহ আরও কয়েকজন সক্রিয়ভাবে অংশ নেয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার একপর্যায়ে সাংবাদিক জিন্নাহ গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।এদিকে, স্থানীয়ভাবে ‘গোল্ড টুটুল’ নামে পরিচিত অভিযুক্ত ব্যক্তি জমির মালিক মোকসুদার রশিদকে দলিল লেখক সমিতির কার্যালয়ে জোরপূর্বক আটকে রাখে বলে অভিযোগ ওঠে। পরে পুলিশি হস্তক্ষেপে তাকেও উদ্ধার করা হয়।প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন সুমন জানান, “অফিসের ভেতরে মহিবুল্লাহ, গোল্ড টুটুল, তার ছেলে শিহাব, সাইফুল ও মামুনসহ একদল ব্যক্তি সাংবাদিক জিন্নাহকে বেধড়ক মারধর করে।”ভুক্তভোগী মোকসুদার রশিদ বলেন, “আমি আমার বৈধ জমি রেজিস্ট্রি করতে এসেছিলাম। কিন্তু এখানে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করে, যারা নির্ধারিত লোক ছাড়া অন্য কারও মাধ্যমে কাজ করতে দেয় না। অতিরিক্ত টাকা না দিলে সাধারণ মানুষকে হয়রানি করা হয়। আমি সেই সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করতে চাওয়ায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে।”তিনি আরও বলেন, “সাংবাদিক জিন্নাহ ভাই আমাকে সহযোগিতা করতে এগিয়ে আসায় তাকেও নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার এবং আমার নিরাপত্তা চাই।”অন্যদিকে, সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, “জিন্নাহ একজন ভারতীয় নাগরিকের জমি রেজিস্ট্রির চেষ্টা করছিল। এ বিষয় নিয়ে সামান্য ধস্তাধস্তি হয়েছে।”তবে স্থানীয় সূত্রগুলোর দাবি, মূলত সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করার কারণেই এ ঘটনার সূত্রপাত।এ বিষয়ে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু বলেন, “জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সরকারি অফিসে এমন বিশৃঙ্খলা দুঃখজনক। আমরা এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছি।”সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিককে উদ্ধার করে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যা সাধারণ মানুষের সেবা প্রাপ্তিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park