1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরা সদর ভূমি অফিসের নায়েব শর্মিষ্ঠা সরকারকে ঘিরে অপপ্রচার! অভিযোগের পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত, মেলেনি সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা;সাতক্ষীরা সদর ভূমি অফিসের নায়েব শর্মিষ্ঠা সরকারকে ঘিরে সম্প্রতি বিভিন্ন মহলে ছড়িয়ে পড়েছে নানা আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে অনুসন্ধানে এখন পর্যন্ত তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।স্থানীয় সূত্র জানায়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে শর্মিষ্ঠা সরকারকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। ব্যক্তিগত আক্রোশ, অফিসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং কিছু অসাধু দালালচক্রের স্বার্থে আঘাত লাগায় তাকে ঘিরে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করা হলেও বাস্তবে অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য কোনো কাগজপত্র বা প্রমাণ দেখাতে পারেনি অভিযোগকারীরা। এতে করে জনমনে প্রশ্ন উঠেছে—এটি কি শুধুই পরিকল্পিত চরিত্রহননের চেষ্টা?স্থানীয় সচেতন মহলের দাবি, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে প্রমাণ হওয়া উচিত। কিন্তু তথ্য-প্রমাণ ছাড়া উদ্দেশ্যমূলক প্রচারণা চালিয়ে একজন কর্মকর্তার সম্মানহানি করা অনৈতিক ও দুঃখজনক।ভূমি অফিস সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, নিয়মতান্ত্রিকভাবে অফিস পরিচালনা ও অনিয়মে বাধা দেওয়ার কারণেই একটি চক্র ক্ষুব্ধ হয়ে অপপ্রচারে নেমেছে। বিশেষ করে ভূমি সংক্রান্ত বিভিন্ন দালালচক্রের সঙ্গে দ্বন্দ্বের জের ধরেও এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এদিকে বিষয়টি নিয়ে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। কে বা কারা এ অপপ্রচারের নেপথ্যে রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী—তা নিয়ে চলছে নানা আলোচনা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park