স্টাফ রিপোর্টার:সাতক্ষীরা সদর উপজেলার ইউএসইও (উপজেলা শিক্ষা অফিসার) আবুল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে তিনি শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে অনিয়ম করে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক বদলি, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বরাদ্দের ক্ষেত্রে তিনি স্বচ্ছতা বজায় না রেখে নিজের পছন্দমতো সিদ্ধান্ত নিচ্ছেন। এসব কাজে সুবিধা পাইয়ে দেওয়ার নামে তিনি অনৈতিকভাবে অর্থ গ্রহণ করেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় কয়েকজন শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তির দাবি, আবুল হোসেনের এমন কর্মকাণ্ডের কারণে শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। তারা দ্রুত এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউএসইও আবুল হোসেন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।