1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় জামায়াতে ইসলামীর কর্মীরা আব্দুল খালেক নিহত, ২০ নেতাকর্মী আহত ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে,

সাতক্ষীরা সদরের বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌরাঙ্গ সরকার আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৬ বার পঠিত

মো: শাহিনুর রহমান শাহিন, ক্রাইম রিপোর্টার :ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সহকারী শিক্ষক গৌরাঙ্গ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক।আযান ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে তিনি কটুক্তি করেছেন এমন অভিযোগ করেন কয়েকজন ছাত্র। এ ঘটনায় মঙ্গলবার (১৯ মে) দুপুরে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে আসেবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল, স্থানীয় জামায়াতের আমির মিজানুর রহমান ও বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, শিক্ষক গৌরাঙ্গ সরকার গত রোববার (১৭ মে) নবম শ্রেণির গণিতের ক্লাস নেওয়ার সময় শিক্ষার্থীদের বলেন, ফজরের আযানসহ অন্যান্য আযান উচ্চস্বরে দেওয়া হয়।,এজন্য সমস্যা হয়। তিনি মুহাম্মদ (সা:) এর চারটি বিয়ে নিয়ে মন্তব্য করেন। বিষয়টি সে সময় গোপন থাকলেও শিক্ষার্থীরা আজ মঙ্গলবার স্থানীয়দের কাছে বলে দেয়। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন পেজে।একপর্যায়ে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় যুব সমাজ উত্তেজিত হয়ে বিদ্যালয়টিতে বিক্ষোভ শুরু করেন। তারা কটুক্তিকারী শিক্ষক গৌরাঙ্গ সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরো বলেন, গণিতের শিক্ষক গৌরাঙ্গ সরকার সকলের সামনে তার বলা কথা স্বীকার করেছেন।খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যান এবং শিক্ষক গৌরাঙ্গ সরকারকে জিঙ্গাসাবাদ শেষে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার তদন্ত ওসি জাহিদ জানান, শিক্ষক গৌরাঙ্গ সরকারকে গ্রেফতার করা হয়নি। উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি (শিক্ষক) এখন থানায় রয়েছেন। উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park