1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের উদ্যোগে শহীদ পুলিশ পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার প্রদান

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
“কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি—রাখিব ধরি তোমাদের সম্মান।” এই অঙ্গীকার হৃদয়ে ধারণ করে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দেশপ্রেমিক পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে প্রেরিত পবিত্র ঈদুল ফিতর-২০২৬ এর শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী সাতক্ষীরা জেলার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।অদ্য ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
এ সময় পুলিশ সুপার মহোদয় শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সাথে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যারা আত্মোৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পুলিশ সদস্যদের পরিবার সবসময় বাংলাদেশ পুলিশের অগ্রাধিকার এবং যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সাতক্ষীরা তাদের পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরা জেলার সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তুলি।
অনুষ্ঠান শেষে শহীদ পুলিশ সদস্যদের পরিবারবর্গের হাতে ঈদের শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত পরিবারবর্গ বাংলাদেশ পুলিশের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park