1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরা পাটকেলঘাটায় মব সৃষ্টি করে সাংবাদিকদের ডেকে নিয়ে শারীরিক হেনস্তা ও মিথ্যা মামলা, প্রতিবাদে সাংবাদিক সমাজ

  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় মব সৃষ্টি করে সাংবাদিকদের ডেকে নিয়ে শারীরিক হেনস্তা ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাটকেলঘাটার টাওয়ার রোডে ১/১ ক খতিয়ানের একটি ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলাধীন থাকা সত্ত্বেও কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই ওই জমিতে ঘর নির্মাণ ও সংস্কারকাজ চলছে বলে স্থানীয়দের অভিযোগ।উক্ত দোকান ও ঘরটি পার্শ্ববর্তী এক দোকানদার ১৮ লাখ টাকায় ক্রয় করেছেন বলে স্বীকার করেছেন এবং বর্তমানে স্ট্যাম্প সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন। তবে জমি নিয়ে মামলা চলমান থাকায় এ ধরনের নির্মাণকাজ নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে চৌগাছা গ্রামের মনি ও সাতক্ষীরার রবিউল নামে দুই সাংবাদিককে ফোন করে ডেকে আনা হয়। অভিযোগ রয়েছে, সেখানে তাদের শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। বিষয়টি জানাজানি হলে প্রথমে টাকার মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়, পরে পুনরায় তাদের আটক করে মব সৃষ্টি করা হয় বলেও একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন।শুধু তাই নয়, এ ঘটনায় মোট পাঁচজন সাংবাদিকের নামে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মামলায় যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন—গোলাম রব্বানী, দৈনিক সংবাদ সংযোগআলমগীর হোসেন, প্রতিদিনের কথা খান আতাউর রহমান, দৈনিক বর্তমান কথা ও সাতক্ষীরার সকাল মাসুদ হাসান মনি, দৈনিক সোনালী কণ্ঠমোহাম্মদ রবিউল ইসলাম, সাতক্ষীরার সংবাদসাংবাদিকদের দাবি, পরিকল্পিতভাবে তাদের কণ্ঠরোধ ও হয়রানির উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে।অন্যদিকে, পাটকেলঘাটা প্রেসক্লাব–এর সভাপতি পরিচয়দানকারী ও রূপালী বাংলা পত্রিকার নাম ব্যবহারকারী আব্দুল মমিনের ভূমিকাও নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, চাঁদাবাজির অভিযোগ ওঠার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেছেন।এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও মিথ্যা মামলার আশ্রয় নেওয়া হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।”ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তালা উপজেলা ভূমি অফিস–এর এসিল্যান্ড মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park