1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহক হয়রানির অভিযোগ, ইলেকট্রিশিয়ান স্বপনের বিরুদ্ধে তদন্ত দাবি ‎ ‎নতুন সংযোগে অতিরিক্ত টাকা আদায় ও আবেদন বাতিলের অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগও

  • আপডেট সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পঠিত

‎‎নিজস্ব প্রতিবেদক:
‎সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) আওতাধীন বিভিন্ন এলাকায় এক ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক গ্রাহকের অভিযোগ, স্বপন নামে ওই ইলেকট্রিশিয়ান নতুন বিদ্যুৎ সংযোগের নামে সরকার নির্ধারিত ফির চেয়ে ৪/৫ গুণ বেশি টাকা দাবি করেন।
‎‎নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন, “ঘুষের টাকা না দিলে অহেতুক কারণ দেখিয়ে মিটারের আবেদন বাতিল করা হয়, অথবা ৩-৪ কিলো লোড দিয়ে অনুমোদন দেওয়া হয়।”
‎
‎এছাড়া স্থানীয়দের একাংশের অভিযোগ, তিনি পবিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এই কাজ করেন। তবে এই অভিযোগের স্বপক্ষে এখন পর্যন্ত কোনো লিখিত প্রমাণ বা অফিসিয়াল কাগজপত্র আমাদের হাতে আসেনি। ট্রান্সফরমার চুরি সিন্ডিকেটের সাথে জড়িত থাকার যে অভিযোগ উঠেছে, সেটিও স্থানীয়দের মৌখিক অভিযোগ।
‎অন্যদিকে, “দৈনিক ভোরের চেতনা” পত্রিকায় এ সংক্রান্ত অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর ওই সাংবাদিককে মোবাইল ফোনে হত্যার হুমকি ও মিথ্যা মামলার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক। তার অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির সামনে একটি কম্পিউটারের দোকানে বসে প্রকাশ্যে তাকে গালিগালাজ করা হয়েছে।
‎এ বিষয়ে অভিযুক্ত স্বপনের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হবে।
‎‎এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা বলেন, “লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
‎স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও ইলেকট্রিশিয়ানের লাইসেন্স যাচাইয়ের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park