1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

সাতক্ষীরা তালা উপজেলার চোমরখালী গ্রামে পাকা রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ঠিকাদার ও উপজেলা প্রকৌশলী অফিসার রধীন্দ্রনাত বিরুদ্ধে-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৪৫২ বার পঠিত
Exif_JPEG_420

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের চোমরখালী গ্রামে পাকা রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। প্রায় দেড় কিলোমিটার নির্মিত এ রাস্তায় ব্যবহার করা হচ্ছে নিন্মমানের ইটসহ কিছু কিছু জায়গায় বালির বদলে মাটি। এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকৌশলী অফিসারের সাথে যোগসাজসে এসব করছে ঠিকাদার। অবিলম্বে রাস্তায় এসব নিন্মমানের ইট অপসারণ করে উন্নতমানের ইট দিয়ে নতুন করে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

চোমরখালী গ্রামের বাসি অভিযোগ করে জানান, প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে ২০২২ সালে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সুমনা এন্টারপ্রাইজ শুরু করে এ রাস্তার কাজ। কাজটি ২০২৩ সালের অক্টোবর মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনও অবধি এর ৫০ ভাগ কাজ বাকি রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। এরই মধ্যে এই রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশলী অফিসার রধীন্দ্রনাত বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, প্রকৌশলী অফিসারকে ম্যানেজ করে রাস্তায় ব্যবহার করা হয়েছে নিন্মমানের ইট ও কিছু কিছু জায়গায় বালির বদলে মাটি। এলাকাবাসীরা আরো অভিযোগ করেন, এই কাজে অনিয়মের বাধা দিতে গেলে বিভিন্নভাবে হুমকি দেয়া হয় তাদের। তাই ক্ষুব্ধ তারা। তাদের দাবি নিন্মমানের ইট অপসারণ করে উন্নতমানের ইট দিয়ে অবিলম্বে নতুন করে রাস্তা নির্মাণ করা হোক।
এ ব্যাপারে দায়িত্ব থাকা সাংবাদিক পরিচয় দান কারি জাঙ্গীর বলেন আমি ও এক জন সাংবাদিক নিউজ করলে আমি আপনার নামে মামলা করবে বলে ফোনটা কেটে দেন

এ ব্যাপারে তালা উপজেলা প্রকৌশলী অফিসার রধীন্দ্রনাত কাছে জানতে চাইলে তিনি বলেন আপনারা বলেছেন তাই ঠিকইদারকে ডেকেছি আমি লোক পাঠাচ্ছি যদি কোন অনিয়ম করে থাকে অবশ্যই ইট গুলো তুলে নিয়ে আবার নতুন করে দেওয়ার ব্যবস্থা করব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park