সাতক্ষীরা ছয় কোটি টাকার মাদকসহ গ্রেফতার এক-দৈনিক সোনার বাংলাদেশ
আপডেট সময় :
বুধবার, ১ নভেম্বর, ২০২৩
২১১
বার পঠিত
সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর থানা পুলিশ। মঙ্গলবার ৩১ অক্টোবর দিবাগত রাত সাড়ে নটার দিকে সদরের মাহমুদপুর এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাবসায়ীসহ এ সব মাদক আটক করে।
আটককৃতের নাম- মোঃ মাসুদ আলম (৩৮)। তিনি আলিপুর মাহমুদপুর এলাকার সাইফুর রহমান ওরফে ছাবুর আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহিদুল ইসলাম জানান, ভারত থেকে চোরাপথে আনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য মাহমুদপুর এলাকা দিয়ে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। থানার এসআই মোঃ সাইফুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, এএসআই জিল্লুর রহমান, এএসআই শাহানুর আলম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটকের পর দেহ তল্লাশি করে তাহার হেফাজত হতে ০৬ (ছয়) বোতল LSD (এলএসডি) নামক মাদকদ্রব্য, যার মোট ওজন ৬০০ এম এল, মূল্য অনুমান ৬,২৪,০০,০০০/- (ছয় কোটি চব্বিশ লক্ষ) টাকা ও ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ১০ গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলেও জানন তিনি।