1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার শ্যামনগর রিডা হাসপাতালের বিরুদ্ধে হাজারো অভিযোগ: নোংরা পরিবেশে চিকিৎসা, প্রশ্নবিদ্ধ পরিচালনা তবুও বন্ধ হচ্ছে না কেন

  • আপডেট সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত রিডা হাসপাতালকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে। হাসপাতালটির পরিচালক আব্দুল আল মামুনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়ম, অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালটিতে রোগীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হয় না। ওয়ার্ড ও অপারেশন থিয়েটারসহ বিভিন্ন জায়গায় অপরিচ্ছন্নতা, নোংরা পরিবেশ এবং অস্বাস্থ্যকর পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ রয়েছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় রয়েছে চরম অব্যবস্থা। সঠিক চিকিৎসা না পাওয়া, অতিরিক্ত বিল আদায়, প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং দায়িত্বে অবহেলার মতো অভিযোগ প্রায়ই শোনা যাচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ্যে খুব একটা প্রতিক্রিয়া দিচ্ছে না।অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনের নজরে বিষয়টি বারবার আনা হলেও কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। ফলে প্রশ্ন উঠেছে—এত অভিযোগের পরও কীভাবে হাসপাতালটি চালু রয়েছে? এর পেছনে কোনো প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়া আছে কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।
এদিকে সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলছেন, রোগীদের জীবন নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা উচিত নয়। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক আব্দুল আল মামুনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park