1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় আহত ৩, থানায় অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ,স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরার শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার (৭ জুন) সকাল ৮টার দিকে একটি বাইসাইকেল ক্রয়কে কেন্দ্র করে বিরোধের জেরে হায়বাতপুর গ্রামের নূরুল ইসলামের ওপর হামলা চালায় একই এলাকার এরশাদ আলী, নাছিমা খাতুন, উসমান ফারুক ও ওমর ফারুক। এ সময় নূরুল ইসলামকে রক্ষা করতে এগিয়ে আসেন তার স্ত্রী লুৎফুন্নেছা ও মা আয়েশা বিবি। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাদের ওপরও এলোপাতাড়ি মারধর করে আহত করে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহত আয়েশা বিবি বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park