1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার শ্যামনগরে জুয়ার টাকা আদায়ে মোটরসাইকেল কেড়ে নেয়ার অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৬১ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরে অনলাইন জুয়ায় হেরে যাওয়ার বকেয়া টাকা আদায় করতে মোটরসাইকেল কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় আব্দুল হাকিম (৬০) বাদী হয়ে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সুত্রে জানা, যায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের উত্তর আটুলিয়ার আব্দুল হাকিম (৬০) এর পুত্র নাহিদ হোসেন (২৫) দীর্ঘদিন যাবত অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। তার সাথে একই এলাকার খোকন শেখের পুত্র মিলন শেখের সাথে অনলাইন জুয়ার লেনদেন নিয়ে দীর্ঘদিন যাবত ঝামেলা চলছে। এবিষয়ে কয়েকমাস পুর্বে শ্যামনগর থানার সাবেক দারোগা মোঃ সজিব ও সালিশ করেছেন। যার জের ধরে টাকা আদায়ের জন্য মোটরসাইকেল নেয়ার ঘটনা ঘটেছে। আব্দুল হাকিমের লিখিত অভিযোগ সুত্রে জানা যায় উত্তর আটুলিয়ার খোকন শেখের পুত্র মিলন শেখ (৩৫) কিছুদিন পূর্বে বিবাদী আমার একমাত্র ছেলে নাহিদ হোসেন (২৫) কে আমার অজান্তে জুয়ার খেলায় সম্পৃক্ত করে নেশায় পরিণত করায়। বিবাদীর নামে এর আগে জুয়ার 1xbet এর মাঠের এজেন্ট এর বিষয়ে অনেক নিউজ পেপারে নিউজ হয় কিন্তু টাকার বিনিময়ে বিবাদীকে বিভিন্ন রাজনৈতিক নেতা তাকে আড়াল দিয়ে আসছে। জুয়া খেলার এক পর্যায়ে বিবাদীর উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতি হয়। এরপর থেকে সে বিভিন্ন সময়ে আমার ছেলের নিকট টাকা দাবি করতে থাকে। যদিও বিবাদীর নিকট আমার ছেলের কিছু টাকা পাওনা ছিল বলে দাবি করা হয়, সে প্রেক্ষিতে আমি জমি বিক্রয় করে প্রায় ৩/৪ (তিন/চার) লক্ষ টাকা পরিশোধ করেছি। কিন্তু তারপরও বিবাদী আমার ও আমার পরিবারের উপর চাপ সৃষ্টি করতে থাকে। গত ২৯/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে আমার ছেলে বাড়ি ফেরার পথে বিবাদী ও তার সহযোগীরা আমার ছেলের গতিরোধ করে। এক পর্যায়ে তারা ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে এবং আমার মালিকানাধীন মোটরসাইকেল (মডেল:DAYANG RUNNER-80 যার আনুমানিক বাজার মূল্য ১,০০,০০০/-) টাকা জোরপূর্বক নিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেল ফেরত চাইলে বিবাদী আমার ছেলেকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি প্রদান করে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন, আব্দুল হাকিম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park