1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার শ্যামনগরে আসামী পলাতকের সহায়তাকারী আল আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১০৫ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ,স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরে আসামী পলাতকের সহায়তাকারী অভিযোগে আল আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে ( বুধবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্য রাখেন-
উপজেলার মুন্সিগঞ্জের সেট্রোল কালিনগর গ্রামের খোরশেদ আলমের পুত্র সেনা সদস্য মোঃ সালাউদ্দিন (বাপ্পী)। সংবাদ সম্মেলনে তিনি বলেন,তার একমাত্র বোন সাদিয়া খাতুন (২২) কে একই গ্রামের মফিজ উদ্দীন গাজীর পুত্র মোঃ জামাল হোসাইন এর সহিত সামাজিক ও ইসলামী শরীয়ত মোতাবেক বিগত ৮ বছর পূর্বে বিবাহ হয়।তাদের ৬ বছরের একমাত্র পুত্র সন্তান রয়েছে। জামাল হোসাইন বর্তমানে পরকীয়া প্রেমে আসক্ত হওয়ায় তার বোনের উপর বিভিন্ন প্রকার শারিরিক ও মানষিক নির্যাতন অব্যহত রেখে যৌতুক দাবী করছে। তার বোনের মারপিট ও যৌতুক দাবী করার ঘটনায় বিগত ২৫/৫/২০২৬ তারিখে শ্যামনগর থানায় মামলা করা হয়। মামলা নং-৪৮। তার বোন সাদিয়া বাদী হয়ে জামাল হোসাইন, তার ভাই শহিদুল ইসলাম ও তার বোন রাবেয়া বেগমের বিরুদ্ধে মামলা হলে আসামীরা পলাতক থাকে। গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামী জামাল হোসাইন গত ২৬/৫/২০২৬ তারিখে রাত ৮ টার দিকে মুন্সিগঞ্জ বাজারে বাপ্পী সহ স্থানীয়রা তাকে দেখে আটক করতে শ্যামনগর থানাকে অবহিত করা হয়। জামাল হোসাইন অবস্থা বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলে। একই গ্রামের মুজিবুর রহমান গাজীর পুত্র সাংবাদিক নামধারী আল আমিন হোসেনসহ কয়েকজন আসামীকে পুলিশের কাছে সোপার্দ করার নিমিত্তে দায়িত্ব নেন। মোটা অংকের টাকার বিনিময়ে আসামীকে পালাতে সহায়তা করে ছেড়ে দেন। পুলিশ ঘটনাস্থলে আসামী কে না পেয়ে চলে আসেন। অথচ আসামী আটকের পরিস্থিতির ঘটনা আল আমিন হোসেন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টাল থেকে সালাউদ্দিন (বাপ্পী) কেভুয়া সেনাবাহিনী সদস্য আখ্যায়িত করে প্রচার করে। সালাউদ্দিন (বাপ্পী) কে হেয় করার অপচেষ্টা অব্যাহত রেখেছে।আল আমিন সম্প্রতি মুন্সিগঞ্জে ইউনিয়নে জেলে সম্প্রদায়ের এক নারীর অপমৃত্যুর ঘটনায় ৫০ হাজার টাকা দাবী করায় তার বিরুদ্ধে জেলেরা মানবন্ধন করে।আল আমিন হোসেনের চাঁদাবাজি ও হয়রানীতে এলাকাবাসী দিশেহারা হয়ে পড়েছে। আসামীদের গ্রেফতার ও আল আমিন হোসেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park