সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ কে এই মেহেদী বাবু যার কাছে কাজের শিশু বাচ্চারাও পর্যন্ত নির্যাতিত শিকার হয়েছেন এছাড়াও তিনি কখনো পুলিশের প্রশাসনের উচ্চ কর্মকর্তার নাম ভাঙিয়ে মানুষকে বোকা বানিয়ে প্রতরনার মাধ্যমে গড়ে তুলেছে সম্পদের পাহাড়। সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা সহ খেরশা এলাকায় রয়েছে তার কয়েক কোটির টাকা জমি সহ বিলাস বহুল বাড়ি।মেহেদি হাসান বাবু তালা উপজেলার খেরশা ইউনিয়নের হরিহন নগর এলাকার কালাম শেখের ছেলে।
এ ব্যাপারে অনুসন্ধানে গেলেই নাম না বলা এক ব্যক্তি জানান এই মেহেদী বাবু গ্রামের বাড়ি তালা থানার খেরসা ইউনিয়ান বর্তমান তিনি পাটকেলঘাটা বসবাস করেন তার স্ত্রী হেলথের চাকরি করলেও অফিস করে না বলে আমরা জানি তিনি সবসময় বাসায় থাকেন জরুরী কোন মিটিং হলে সেখানে যান তার এই স্বামীর ক্ষমতা অপব্যবহার করেন। তিনি আরো বলেন তার বাড়িতে কিশোরগঞ্জ জেলা থেকে দুজন এতিম ছেলে ও একটি সাতক্ষীরা জেলার ১ এতিম মেয়ে রাখা আছেন তারা ছোট মানুষ হয় তার স্ত্রীর কাজটা সঠিকভাবে না করতে পারলেই অমানবিক নির্যাতন করেন তার পরিবার ও তিনি আরো বলেন আপনারা মেহেদী বাবুর বাসায় গেলে গিয়ে বাচ্চাদের শরীরের তল্লাশি করলেই বেরিয়ে আসবে তাদের এই নির্যাতিত একাধিক দাগ আমরা সব সময় মেহেদী বাবুর বাসা থেকে শুনতে পাই চেঁচামেচি আওয়াজ এবং আমরা নিজেরাও ওই বাচ্চাদের তল্লাশি করে দেখেছি তাদের নির্যাতিত অনেক দাগ আছে তারা ভয়তে কিছু বলতে পারেনা আমরাও তার ক্ষমতার কাছে হেরে যাই আমরা কিছু বললেই আমাদের পারে উল্টা আক্রমণ হয়।তাই পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে সাতক্ষীরা পুলিশ সুপার মতিয়ার রহমান সিদ্দিকীর সুদৃষ্টি কামনা করছি
এ ব্যাপারে মেহেদী বাবুর বাসায় সাংবাদিক প্রবেশ করার চেষ্টা করলেই তার বাড়ির গেটটা বন্ধ থাকায় শিশুদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে মেহেদী বাবুর কাছে জানতে তিনি বিষয়টা অস্বীকার করে বলেন এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ কাছে জানতে চাইলে তার ব্যবহৃত নাম্বারে বারবার ফোন দিয়ে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেই ফোনটা রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মতিয়ার রহমান সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি বলেন মেহেদী বাবু নামে কাউকে আমি চিনি না এবং সে যদি আমাদের নাম ভাঙ্গায় চলেন ও শিশুদের নির্যাতনের অভিযোগ থাকে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।