1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

সাতক্ষীরার পাটকেলঘাটায় সরকার বিরোধী ভয়ংকর ষড়যন্ত্রে লিপ্ত লাদেন আশরাফ, দ্রুত গ্রেফতারের দাবি এলাকাবাসীর-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের গাজী আশরাফ ওরফে লাদেন আশরাফ নিজেকে কবি দাবি করে কবিতা লেখার আড়ালে ভয়ংকর সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সম্প্রতি সময়ে কৌশলে ফেসবুকে প্রধানমন্ত্রী ও সরকারের উন্নয়ন কে বাধাগ্রস্ত করতে সরকার বিরোধী একের পর এক বিভিন্ন পোস্ট করেছেন।

অনুসন্ধানে জানা যায়, লাদেন আশরাফ চট্টগ্রামের হাটহাজারী এলাকায় দীর্ঘদিন জঙ্গি ট্রেনিং এ প্রশিক্ষণ নিয়ে এক পর্যায়ে হাটহাজারীর একটা মাদ্রাসার বিপুল পরিমাণ টাকা নিয়ে সুকৌশলে এলাকায় পালিয়ে আসেন। চট্রগ্রাম থেকে আসার পর থেকে নিজের বেশ ভ্যাস পরিবর্তন করে দরবেশের মতো চলার ভাবভঙ্গি দেখে পাটকেলঘাটা থানা এলাকার মানুষ তাকে লাদেন উপাধি দিয়ে গাজী আশরাফ নামের পরিবর্তে লাদেন আশরাফ বলে ডাকে। সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রশ্ন জাগে কিভাবে আশরাফ এত টাকার মালিক হলেন সেই রহস্যের গন্ধ এখনো বের হয়নি। কখনো তিনি কবি আবার কখনো দরবেশ দাবী করে এলাকার মানুষের মাঝে হাসির পাত্র হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান লাদেন আশরাফ এর সাথে তার আপন ভাইদের সম্পর্ক নেই বললে চলে। ঘটনার অনুসন্ধানে আরও জানাযায়, প্রশাসনের কিছু ব্যক্তির পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে সালিস বা মিমাংসার কথা বলে মোটা অংকের টাকা আদায় করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তৈলকুপী গ্রামের মৃত্যু মোহাম্মদ আলী গাজীর শাকদাহ মৌজার ২৯ শতাংশ বিলান জমি জোর পূর্বক মোটা অংকের টাকার বিনিময়ে বিরোধী পক্ষ শাহিনুরের দখল করিয়ে দেয়। এছাড়াও সরকারী চাকুরী দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চাকুরী দিতে না পারলে একপর্যায়ে টাকা ফেরত দেওয়ার কথা বললে বিভিন্ন তালবাহানা শুরু করেন।

আরও জানাযায়, লাদেন আশরাফ নিজের ক্ষমতা জাহির করে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সরকারি জায়গা দখল করে অফিস বানালে ভূমি কর্মকর্তার হস্তক্ষেপে সেই অফিস উচ্ছেদ করা হয়।

সর্বশেষ তৈলকুপী গ্রামের সম্পদ ইসলামী পাঠাগার দখল করতে লাদেন আশরাফ উঠে পড়ে লেগেছে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে পাঠাগার দখল হতে পিছু হটতে বাধ্য হয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে গাজী আশরাফ আরও বেপরোয়া হয়ে উঠেছেন।

সম্প্রতি সময়ে সাংবাদিক হাসান এর দাদার পৈত্রিক বসতবাড়ি ও রাস্তার জায়গায় দখল করে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। যার বাস্তব প্রমাণ লাদেন আশরাফ এর ফেসবুক পোস্ট থেকে পাওয়া গেছে। হাসান এই সব বিষয়ে প্রতিবাদ করলে সে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক হাসান এর পিছনে জোকের মতো লেগে বসেছে। জমির মালিক হেলাল বলেন, লাদেন আশরাফ একজন পল্টীবাজ মানুষ সে যেদিকে সুযোগ পাই সেদিকে ছাতা ধরে এলাকার মানুষের কাছে টাউট আশরাফ হিসাবে পরিচিত পেয়েছেন।

এলাকাবাসী দ্রুত আইনের আওতায় এনে লাদেন আশরাফ কে কঠোর শাস্তির দাবি ও সাধারণ মানুষ তার প্রতিহিংসার শিকার না হয় সেই বিষয়ে প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park