1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় জামায়াতে ইসলামীর কর্মীরা আব্দুল খালেক নিহত, ২০ নেতাকর্মী আহত ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে,

সাতক্ষীরার তালা শিক্ষক নন এমন তিন ব্যক্তিকে ‘শিক্ষক’ পরিচয়ে অন্তর্ভুক্ত করে প্যানেল পাঠান প্রধান শিক্ষক অসীম কুমার দাশের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের আহ্বায়ক কমিটি গঠনের জন্য শিক্ষক নন—এমন তিন ব্যক্তিকে ‘শিক্ষক’ পরিচয়ে অন্তর্ভুক্ত করে প্যানেল পাঠানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক অসীম কুমার দাশের বিরুদ্ধে। এ ঘটনায় প্যানেলে থাকা ব্যক্তিদের প্রকৃত পেশা ও কর্মস্থল যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিদ্যালয়ের একজন আজীবন দাতা সদস্য।
অভিযোগকারী আ আ ম একরামুল হক (আসাদ) এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিদ্যালয়ের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে তিনজনের নামের একটি প্যানেল তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক, সাতক্ষীরার মাধ্যমে শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। ওই প্যানেলে অন্তর্ভুক্ত ব্যক্তিদের পরিচয় ও কর্মসংক্রান্ত তথ্য নিয়ে গুরুতর অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগে প্যানেলে থাকা বুলবুল হোসাইনের নাম উল্লেখ করে বলা হয়েছে, তিনি পূর্বে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঢাকায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কোনো বিদ্যালয় বা কলেজে শিক্ষক হিসেবে কর্মরত নন এবং প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা নন বলে অভিযোগকারীর দাবি।দ্বিতীয় ব্যক্তি মো. জাহাঙ্গীর আলম সম্পর্কে অভিযোগে বলা হয়েছে, তিনিও বর্তমানে কোনো স্বীকৃত বিদ্যালয়, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত নন। অথচ তাঁর নামের সঙ্গে শিক্ষক পরিচয় ব্যবহারের বিষয়টি প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করা হয়েছে।অন্যদিকে প্যানেলে থাকা জিএম আল মামুন সম্পর্কে অভিযোগে বলা হয়েছে, তিনি ঢাকা তিতুমীর কলেজের একজন শিক্ষার্থী এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে পরিচিত। অভিযোগকারীর দাবি, তিনিও কোনো বিদ্যালয় বা কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত নন।অভিযোগকারী আরও দাবি করেন, শিক্ষকতা পেশার সঙ্গে বর্তমানে সম্পৃক্ত নন—এমন ব্যক্তিদের নামের পাশে ‘শিক্ষক’ পরিচয় সংযুক্ত করে আহ্বায়ক কমিটির মনোনয়নের জন্য প্যানেল প্রস্তুত ও প্রেরণ করা হয়ে থাকলে বিষয়টি অত্যন্ত গুরুতর। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভুল তথ্য উপস্থাপন এবং কমিটি গঠন প্রক্রিয়াকে প্রভাবিত করার আশঙ্কা তৈরি হয়।অভিযোগে আরও বলা হয়েছে, প্যানেলটি প্রধান শিক্ষক অসীম কুমার দাশের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের দপ্তর হয়ে শিক্ষা বোর্ডে পৌঁছেছে। ফলে প্যানেলে ব্যবহৃত পরিচয় ও তথ্যের সত্যতা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন অভিযোগকারী।এ বিষয়ে লিখিত অভিযোগে প্যানেলে থাকা তিন ব্যক্তির প্রকৃত পেশা ও কর্মস্থল যাচাই, তাঁদের নামের পাশে ‘শিক্ষক’ পরিচয় কীভাবে সংযুক্ত করা হয়েছে তা তদন্ত, প্যানেল প্রেরণের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র ও প্রত্যয়ন যাচাই এবং প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কাছ থেকে প্রতিবেদন নেওয়ার দাবি জানানো হয়েছে।অভিযোগকারী বলেন, “বিদ্যালয়ের আহ্বায়ক কমিটি গঠনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ায় কোনো ব্যক্তির পরিচয় বা পেশা সম্পর্কে ভুল তথ্য ব্যবহার করা হয়ে থাকলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিতর্কিত প্যানেলের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।”বিদ্যালয়ের স্বচ্ছতা, সুশাসন এবং কমিটি গঠন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিশ্চিত করতে অভিযোগটির যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park