1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

সাতক্ষীরায় হত্যা মামলায় সাতনদী সম্পাদক হাবিব কারাগারে, বিএসসির নিন্দা প্রতিবাদ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২২২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার সাহসী পত্রিকা খ্যাত দৈনিক সাতনদী’র আপোষহীন সম্পাদক-প্রকাশক হাবিবুর রহমানকে ‘হত্যা মামলার’ আসামি বানিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দেবহাটা উপজেলার একটি হত্যা মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে হাবিবুর রহমানকে আসামি করা হয়। তিনি গতকাল স্থানীয় আদালতে হাজির হয়ে ওই মামলায় জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।সাংবাদিক, সম্পাদক হাবিবকে কারাগারে পাঠানোর খবরে সাতক্ষীরার সাংবাদিক মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে প্রতিবাদী সংবাদকর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। সেখানে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ, বিক্ষোভে ফেটে পড়েন।এই ঘটনায় বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র গৌরাঙ্গ দেবনাথ অপু তাৎক্ষণিক এক বিবৃতিতে জানান, একদিকে সাংবাদিকদের জন্য অভিশপ্ত সাইবার আইনের ৯টি কুখ্যাত ধারা বাতিল ঘোষণা করা হচ্ছে, অন্যদিকে হত্যা মামলার মতো ফৌজদারী ধারায় আসামি বানিয়ে সাংবাদিক সম্পাদকদের জেলখানায় বন্দী রাখার হয়রানি, নিপীড়নও অব্যাহত রাখা হয়েছে।বিবৃতিতে তিনি বলেন, এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত মত প্রকাশের অধিকারকে সরকার যন্ত্রের আজ্ঞাবহ রাখার পাঁয়তারা চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park