1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, স্বাধীন সাংবাদিকতায় বাধার আশঙ্কা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:সাতক্ষীরায় অনুসন্ধানী ও সত্যনিষ্ঠ সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে একটি স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে প্রভাবশালী কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ রক্ষায় বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছেন। তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে তারা প্রভাব খাটিয়ে সাংবাদিকদের চাপে রাখার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।স্থানীয় সাংবাদিকদের দাবি, অতীতে দীর্ঘ সময় ধরে ক্ষমতার প্রভাবকে কাজে লাগিয়ে একটি মহল দুর্নীতির অভিযোগ আড়াল করার চেষ্টা করেছে। অভিযোগ অনুযায়ী, কোনো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নেওয়া হলে বিভিন্ন পর্যায়ে ফোন করে সুপারিশ, চাপ সৃষ্টি এবং সংবাদ প্রকাশে নিরুৎসাহিত করার চেষ্টা করা হয়। এমনকি যারা এসব চাপ উপেক্ষা করে পেশাগত দায়িত্ব পালন করছেন, তাদের বিরুদ্ধে অপপ্রচার, কটূক্তি এবং বিভিন্ন ধরনের স্লোগান ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের অভিযোগও রয়েছে।
সাংবাদিক সমাজের অভিমত, গণমাধ্যমের স্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই কোনো সাংবাদিক যদি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি, অপপ্রচার বা চাপের মুখে পড়েন, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park