1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় মাঠে নেই বিএনপি-জামায়াত, আ.লীগের মিছিল-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ বার পঠিত
আল আমিন সরদার নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের আহবানে সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের তেমন কোন প্রভাব পড়েনি সাতক্ষীরায়। সকাল থেকে মাঠে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে বিএনপি জামায়াতসহ হরতাল আহবানকারী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের দেখা মেলেনি।

সকাল থেকে সাতক্ষীরা শহরের পিএন হাই স্কুলে আওয়ামী লীগ নেতাকর্মীরা সমবেত হয়। বেলা সাড়ে ১০টার দিকে সেখান থেকে আওয়ামী লীগ নেতা কর্মীদের একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়র প্রদক্ষিণ করে।

বেলা ১১টার দিকে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হকের সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আইন সম্পাদক এড. ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিল্প ও বানিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, ডা. মুনসুর আহমেদ, শিক্ষা সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক স ম গোলাম মোরশেদ প্রমুখ বক্তব্য রাখেন।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park