নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত:
অদ্য ২৭ জুলাই ২০২৬ খ্রি.তারিখে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি এবং অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত পর্যালোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ আমিনুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ শাহীনুর চৌধুরী; সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), জনাব বায়েজীদ ইসলাম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব খালিদ মোঃ আরাফাত; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব মোঃ ইমরান খান; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব শাওন রেজাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও–১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।