নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা;সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকায় বসবাসকারী জাহিদুল রহমান রাজা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অনলাইন জুয়ার কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এ বিষয়ে তাদের কাছে কিছু তথ্য ও নথি রয়েছে। এলাকাবাসীর দাবি সে একজন মাস্টার এজেন্ট হয়ে কিভাবে সুরক্ষিত আছেন ধরাছোঁয়ার বাইরে রয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়ার বিস্তারের কারণে এলাকার অনেক তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সচেতন মহলের মতে, অনলাইন জুয়া সামাজিক ও পারিবারিক অস্থিরতা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠতে পারে।
অভিযোগকারীরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অভিযোগের বিষয়ে নিরপেক্ষ অনুসন্ধান পরিচালনা করে সত্যতা যাচাই করা হোক এবং প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
স্থানীয়দের ভাষ্য, অনলাইনভিত্তিক বিভিন্ন অবৈধ কার্যক্রম তরুণ সমাজকে ঝুঁকির মধ্যে ফেলছে। তাই এসব বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে তারা মনে করেন।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।