1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাংবাদিকদের মানববন্ধনে বাধা-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

মাটি মামুন রংপুর থেকে।রংপুরের গঙ্গাচড়ায় সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে ডাকা মানববন্ধনে বাধা দেওয়া হয়েছে।
পরে সংক্ষিপ্ত পরিসরে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে গজঘণ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলীর অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার সুষ্ঠু তদন্তে প্রশাসনসহ দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।
গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানান স্থানীয় সাংবাদিকরা।এ সময় তারা মানববন্ধনে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
গঙ্গাচড়ার জয়দেব বাইতুল আরশ জামে মসজিদের সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশ করায় ক্ষুদ্ধ হয়ে উঠে গজঘণ্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী। ওই সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে টিসিবির পণ্য বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেয়ে তথ্য সংগ্রহ করতে ইউনিয়ন পরিষদে গেলে একুশের সংবাদের উপজেলা প্রতিনিধি ওয়াসিমুল বারী সিয়ামকে আটকে রেখে লাঞ্ছিত করেন চেয়ারম্যান ও তার লোকজন। একই সঙ্গে ওই সাংবাদিকের ব্যবহৃত মুঠোফোন ও মাইক্রোফেন ভেঙে ফেলেন তারা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধনের আয়োজন করেন উপজেলার সাংবাদিকরা।
দুপুরে মানববন্ধন করতে সাংবাদিকরা জিরোপয়েন্টে একত্রিত হলে সেখানে চেয়ারম্যানের লোকজন বাধা দেয়। একপর্যায়ে মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করাসহ বিভিন্নভাবে সাংবাদিকদের ভয়ভীতি দেখানো হয়। পরে পুলিশের উপস্থিতিতে সংক্ষিপ্ত পরিসরে মানববন্ধন করে এ ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলে ধরেন তারা। গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠের উপজেলা প্রতিনিধি আব্দুল বারী দুলাল, আমার সংবাদের প্রতিনিধি বাবুল মিয়া, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি নির্মল রায়, আজকের পত্রিকার প্রতিনিধি আব্দুর রহিম পায়েল, জাতীয় অর্থনীতির প্রতিনিধি আজমীর শরীফ, বাংলাদেশ সমাচারের মিলন মিয়া প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park