1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভুমিকা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে সোমবার সকাল ১০টায় শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরিক প্রকল্পের আওতায় ইউরোপিয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে এবং উই ক্যান বাংলাদেশ ও নকশীকাঁথার আয়োজনে র‍্যালি উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে। পরে উপজেলা পাবলিক লাইব্রেরির হলরুমে নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় উপজেলা নাগরিক কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরী। আলোচনা সভায় অতিথিরা তথ্য অধিকার আইন, নাগরিকের অধিকার, তথ্য অধিকার কেন গুরুত্বপূর্ণ, সরকারি দপ্তর থেকে তথ্য পাওয়ার পদ্ধতি ও আবেদন প্রক্রিয়া, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনে তথ্য অধিকারের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্টদের মতে, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, তথ্যপ্রদানকারী কর্মকর্তাদের দায়িত্বশীলতা এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা গেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রাক্তন সহকারী অধ্যাপক শাহানা হামিদ, সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন শিক্ষক নজরুল ইসলাম, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, এ্যাডভোকেট মুনসুর আলী, সাংবাদিক আনিস সুমন, জয়িতা নারী সংগঠনের পরিচালক অষ্টমী মালো, প্রাক্তন ইউপি সদস্য বেবী নাজনীন সহ উপজেলা ও ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park