1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার শ্যামনগরে যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল ইমাম আজম মনির, চ্যানেল নাইনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেলাল হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন এবং উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিক বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক রানার-এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি অনাথ মন্ডল।
এ সময় উপস্থিত সাংবাদিকেরা দৈনিক রানারের দীর্ঘ পথচলা, সংবাদ প্রকাশে পেশাদারত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমানুষের কথা তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের দায়িত্বশীলতা এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park