1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর বুধবার সকাল ১০টায়নাগরিক প্রকল্পের আওতায় এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এ্যাফয়ার্স কানাডা, ইউরোপিয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে এবং উই ক্যান বাংলাদেশ ও নকশীকাঁথার আয়োজনে শ্যামনগর উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের অংশগ্রহণে এ সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়ারাজ হোসেন খান, ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস সহ আরো অনেকে। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শুধু আইন দিয়ে বা জরিমানা করে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আমাদের সবার মানসিকতার পরিবর্তন। কন্যাশিশুকে বোঝা মনে না করে, তাকে পরিবারের সম্পদ ও সম্ভাবনার উৎস হিসেবে দেখতে হবে।পাশাপাশি নারীর প্রতি সহিংসতা রোধে আমাদের ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি বজায় রাখতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র প্রতিটি জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। কোথাও কোনো মেয়ে বা নারী নির্যাতন কিংবা বাল্যবিবাহের শিকার হচ্ছে জানলে, চুপ না থেকে প্রতিবাদ করতে হবে এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সাহায্য নিতে হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park