1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

শেরে বাংলা বাঙালি জাতির অন্যতম প্রেরণা ও শক্তির উৎস : লায়ন মোঃ গনি মিয়া বাবুল-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শেরে বাংলা এ কে ফজলুল হক বাঙালি জাতির অন্যতম প্রেরণা ও শক্তির উৎস। তিনি উপমহাদেশের অন্যতম প্রজ্ঞাবান ও মেধাবী রাজনীতিবিদ ছিলেন। তিনি মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন সৃজনশীল মানুষ ছিলেন। কৃষক, কৃষি ও কৃষি শিক্ষার উন্নয়নে শেরে বাংলার অসামান্য অবদান রয়েছে। জাতীয় উন্নয়ন-অগ্রগতির জন্যে শিক্ষা অপরিহার্য। এই বিষয়টি তিনি অনুধাবন করতে পেরেছিলেন বলেই শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের শিক্ষার উন্নয়ন ও শিক্ষা প্রসারে তাঁর অসামান্য অবদান রয়েছে। মানুষের সামাজিক মর্যাদা, সমান অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে শেরে বাংলা এ কে ফজলুল হক আজীবন কাজ করেছেন।
শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরস্থ তার সমাধি প্রাঙ্গণে ২৬ অক্টোবর সকালে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কবি নাহিদ রোকসানা, বিদ্রোহী নজরুল সেন্টারের চেয়ারম্যান আতাউল্লাহ খান, ন্যাপ ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহা, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, জনকল্যাণ মঞ্চের সভাপতি শহীদুন্নবী ডাবলু, জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park