1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

শেরপুর জেলা পুলিশ থেকে সম্প্রতি বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম’র বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১২৮ বার পঠিত
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।
রবিবার (৫ই নভেম্বর) সন্ধ্যা ৬টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএমের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের চৌকস এই কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের বক্তব্যে বিদায়ী কর্মকর্তার কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও কর্মতৎপরতায় মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা আখ্যা দিয়ে শেরপুর জেলায় তার বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং বিদায়ী কর্মকর্তার জন্য পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
পরবর্তীতে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম শেরপুর জেলায় তাঁর বর্ণাঢ্য কর্মকালীন সময়ের বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ী কর্মকর্তা তাঁর বক্তব্যে উপস্থিত সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে বিদায়ী কর্মকর্তাকে শেরপুর জেলা পুলিশের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন শেরপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বিদায়ী কর্মকর্তাকে একজন সৎ, মেধাবী, চৌকস, দক্ষ ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করে স্মৃতিচারণ করেন।
তিনি, তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শেরপুর জেলা পুলিশ হতে শিক্ষণীয় বিষয়গুলো নতুন কর্মস্থলে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশ তথা দেশের অগ্রগতিতে তাঁর সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম সহ পুলিশ লাইন্সের আরআই, ডিআইও-১, টিআই-১, সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park