1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শেরপুরে ১৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ-সার বিতরণ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বার পঠিত
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।

শেরপুরে রবি ২০২৩-২৪ মৌসুমে গম,ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১৩ হাজার ৪৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২৯ অক্টোবর রবিবার সকালে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ওই সার-বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিয়াসাত সাদাত হোসেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, লছমনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া।
জানা যায়, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে সদর উপজেলার ৯ হাজার কৃষকের মাঝে সরিষা বীজ, ২৭০০ কৃষকের মাঝে গম বীজ, ৯৫০ জন কৃষকের মাঝে ভুট্টা বীজ, ৪৫ জনের মাঝে চিনা বাদাম বীজ, ২২০ জনের মাঝে শীতকালীন পেঁয়াজের বীজ, ৬০ জনের মাঝে মুগ ও ৭০ জনের মাঝে মসুরের বীজ এবং সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১ বিঘা জমিতে সরিষা ফসল আবাদের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, গম ফসল আবাদের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ভুট্টা আবাদের জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, চিনাবাদাম ফসলের জন্য বীজ ১০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, শীতকালীন পেঁয়াজের জন্য বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, মুগ ফসলের জন্য বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি এবং মসুর ফসলের জন্য বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park