1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

শেরপুরে ধর্ষণ ও ফেসবুকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে হোতা গ্রেপ্তার- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৭১ বার পঠিত

মোঃআমিনুল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধি।
শেরপুরের শ্রীবরদীতে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করার পর ধর্ষনের ধারনা করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ঘটনার মূলহোতা ধর্ষক ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চকবন্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ ২৫ নভেম্বরদুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ইউসুফ আলী শ্রীবরদী উপজেলার চকবন্দি এলাকা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, চকবন্দি এলাকার রফিকুল ইসলামের ছেলে ইউসুফ কিছুদিন যাবত উপজেলার একটি মাদ্রাসার ওই ছাত্রীকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে ফুসলিয়ে কৌশলে ইউসুফের বাড়িতে নিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে তা ভিডিও ধারণ করে। পরবর্তীতে পুনরায় তাকে ধর্ষণের প্রস্তাব দিলে ওই ছাত্রী তার পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ভখাটে ধর্ষক ইউসুফ ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ইউসুফকে প্রধান আসামী ও অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামী করে শ্রীবরদী থানায় নারী নির্যাতন দমন আইন ও পর্ণগ্রাফী আইনে মামলা দায়ের করে। মামলার পর পুলিশ চকবন্দী এলাকায় অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করে।
তাকে আজ দুপুরে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park