1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শেরপুরে তিন ট্রাক ভারতীয় চিনিসহ আটক ৪ ★ – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর সদরের আমতলীতে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় তিন ট্রাক চিনিসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে ট্রাকগুলো শেরপুর সদরের আমতলী মোড়ে আসলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।
আটক ব্যক্তিরা হলেন—চিনির মালিক মানিক, আইয়ুব আলী, ট্রাকচালক নাজমূল, আনিস।
পুলিশ জানায়, ময়মনসিংহের ধোবাউড়া থেকে চোরাইপথে আনা ভারতীয় চিনিভর্তি তিনটি মিনি ট্রাক জামালপুর নিয়ে যাচ্ছিল। আজ সকালে ট্রাকগুলো শেরপুর সদরের আমতলী মোড়ে আসলে স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মিনি ট্রাকে ভর্তি ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এ সময় পুলিশ চিনির মালিক মানিক ও আইয়ুবসহ চারজনকে আটক করে।
মানিক ও আইয়ুব চিনির বস্তাগুলো জামালপুরের লাঙ্গলজোর নিয়ে যাচ্ছিলেন। দীর্ঘদিন ধরেই তারা ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট ও শেরপুরের নালিতাবাড়ী থেকে ভারতীয় চিনি কেনা–বেচা করে আসছিলেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘চোরাই চিনি জব্দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনটি মিনি ট্রাকসহ দেড় শ বস্তা ভারতীয় চিনি জব্দ করি এবং চারজনকে আটক করি। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park