1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শেরপুরের শ্রীবরদীতে সেবা ও প্রচার সপ্তাহ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৯২ বার পঠিত

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।
নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় শ্রীবরদীর আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ঐ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভার শুরুতেই পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ।
গোশাইপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক আমিনুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শবনম আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মা ও শিশু বিষয়ক মেডিকেল অফিসার ডা. সামান্তা ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, কাকিলাকুড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুল হাসান খান, গোশাইপুর ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা তাহমিনা আক্তার সুমি।
সভায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ পরিবার পরিকল্পনা অধিদপ্তর শ্রীবরদীতে কর্মরতরা।
উল্লেখ্য, আগামী ০৯-১৪ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ চলবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park