1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

শেরপুরের নালিতাবাড়ীতে লক্ষাধিক টাকার ভারতীয় মদ সহ গ্রেপ্তার – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে লক্ষাধিক টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ৯৫ বোতল মদ পাঁচারকালে শংকর কোচ (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেz র‌্যাব।
শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শংকর কোচ জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের শগেন্দ্র কোচের ছেলে।
র‌্যাবের পাঠানো প্রেস রিলিজ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নালিতাবাড়ী থানার পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে প্রায় অর্ধলক্ষাধিক টাকার আমদানী নিষিদ্ধ মেকডুওয়েলস নম্বর ওয়ান ব্য্যান্ডের ৯৫ বোতল ভারতীয় মদ সহ তাকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত শংকর কোচ একজন মাদক কারবারী চক্রের সদস্য।
সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর নালিতাবাড়ী থানায় হস্থান্তর করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park