1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে পরে শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে।স্থানীয় সূত্র ও বিজিবির তথ্যমতে, বিএসএফ ২০ জনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চে

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১০৯ বার পঠিত

এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।
শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে।স্থানীয় সূত্র ও বিজিবির তথ্যমতে, বিএসএফ ২০ জনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত বাধা দেয়। এতে সীমান্তের শূন্যরেখা এলাকায় কিছু সময়ের জন্য দুই বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থানে চলে যান।এ সময় বিজিবি সদস্যদের বলতে শোনা যায়, “এক পা সরবো না। আপনারা আগে সরে যান, তারপর আমরা সরে যাব।” বিজিবির এমন দৃঢ় অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ পিছু হটে এবং পুশইনের চেষ্টা বন্ধ করে দেয়।
পরে ওই ২০ জনকে সীমান্তের নো-ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে রাখা হয়। শনিবার দুপুরে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুকদেবপুর ক্যাম্পের সদস্যরা তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। পুশইনের শিকার ২০ জনের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ ছিলেন।তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে কোনোভাবেই যেন পুশইনের ঘটনা না ঘটে সে বিষয়ে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park