1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে সরকারি উপবৃত্তি টাকার আবেদনের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছে ২০০ টাকা নেওয়ার অভিযোগ – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩২২ বার পঠিত
স্টাফ রিপোর্টার মোহাঃ হাসান আলী
চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্মসূচির (উপবৃত্তি) আওতায় আসার জন্য কলেজে একাদশ শিক্ষার্থীদের আবেদনের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে।উপজেলার শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অফিস সহকারী মোঃ আহমদুল ইসলাম ( তপন ) এর বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে সাংবাদিকবৃন্দ গেলে অফিস সহকারী মোঃ আহমদুল ইসলাম তপন ২০০ টাকা করে নেওয়ার বিষয়টি স্বীকার করে , বলেন অনলাইনে কাজ করতে এ খরচ লাগে। এবং বলেন ২০০ টাকা করে গত দুই বছর ধরে নেওয়া হয়। এবং আরো বলেন উপবৃত্তি আবেদনের সকল কাগজ পত্র অধ্যক্ষ মোহাঃ নুরুল ইসলাম স্যারকে দিলে তা বাইরের কম্পিউটার দোকানে কাজ করেন। এ বিষয়ে আরো কিছু জানতে চাইলে অধ্যক্ষের সাথে কথা বলেন।এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।
টাকা নেওয়ার যুক্তি হিসেবে জানতে চাইলে অফিস সহকারী মোসাঃ নার্গিস ও মোঃ আহমদুল ইসলাম তপন জানান, অনলাইনে কাজ করতে এ খরচ লাগে। তাছাও আবার খাবার খরচ আছে।এ বিষয়ে অধ্যক্ষ মোহাঃ নুরুল ইসলাম এর কাছে জানতে চাইলে বলেন, টাকা নেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। সেখানে তিনি (অফিস সহকারী) কেন টাকা চেয়েছেন তা খতিয়ে দেখা হবে।’
কলেজ সূত্রে জানা গেছে, এবার একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে প্রায় ৩১৫ জন শিক্ষার্থী। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘উপবৃত্তির জন্য কলেজে আবেদন করেছি। এ জন্য অফিস সহকারী দুইশত টাকা দাবি করেন। কলেজে টাকা না দিলে নাকি আমাদের উপবৃত্তির আবেদন জমা নিবে না।
নাম প্রকাশ না করে এক অভিভাবক বলেন, ‘উপবৃত্তি
গরিব শিক্ষার্থীদের জন্য। এটা পেতে তো কোনো টাকা লাগার কথা নয়। আর যদিও অনলাইন খরচ লাগে তাহলে সর্বচ্য ৫০ টাকা লাগবে,এর বেশি লাগার কথা না।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, উপবৃত্তির তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে শিক্ষার্থীদের কাছ থেকে এক টাকা নেওয়ারও বিধান নেই।
কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপবৃত্তি করে দেওয়ার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রমাণ পেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park