1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শিবগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা ঘটনাস্থলে পুলিশ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩৩৮ বার পঠিত
এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে জাইদুল ইসলাম (৩৩) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর ঘোষের বিলে এ ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত আবুল হোসেন মোজ্জাফ্ফর আলীর ছেলে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের ভাতিজা কামরুজ্জামান অভিযোগ করে বলেন,ভোর চারটার দিকে ধানে পানি দেয়ার জন্য বাড়ি হতে বের হন চাচা জাইদুল ইসলাম। বেলা ১১টার দিকে রক্তাক্ত মরদেহ গাছে ঝুলতে দেখে পরিবারে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,নিজ গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো মরদেহ ঝুলছে গাছে। এ সময় মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। গোটা শরীর রক্তে ভেজা ছিল। তিনি আরও বলেন,এটি পরিকল্পিত হত্যাকান্ড। কুপিয়ে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে। এলাকাবাসী জানায়, জমিজমা বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন,মরদেহ দেখা বোঝা যাচ্ছে হত্যাকান্ড। কারণ মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে হত্যার ধরণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া নমূনা সংগ্রহ করেছে সিআইডির একটি দল। তিনি আরও বলেন, থানায় হত্যা মামলা দায়ের করা হবে। ঘটনায় জড়িতদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park