1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

‎শাহজাদপুর চৌকি আদালতে গভীর রাতেও জাতীয় পতাকা, বিধি লঙ্ঘনের অভিযোগ ‎

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত

‎‎নিজস্ব প্রতিবেদক:সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে সূর্যাস্তের পরও জাতীয় পতাকা উত্তোলিত থাকার অভিযোগ উঠেছে। গত বুধবার (১২ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত আদালত ভবনের চূড়ায় জাতীয় পতাকা উড়তে দেখা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সরকারি প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ের পর জাতীয় পতাকা উত্তোলিত রাখার এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
‎জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করার নিয়ম রয়েছে। সূর্যাস্তের পর পতাকা নামিয়ে রাখার বিধান রয়েছে। ফলে গভীর রাত পর্যন্ত পতাকা উত্তোলিত থাকার ঘটনা বিধি লঙ্ঘনের শামিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
‎ঘটনার বিষয়ে শাহজাদপুর চৌকি আদালতের যুগ্ন ও জেলা দায়রা জজ মোহাম্মদ আল মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর আদালতের সামনে রাতে কোনো জাতীয় পতাকা উত্তোলিত ছিল না। তিনি বলেন, ‘আমার সেখানে পতাকা টানানোর কোনো ব্যবস্থা নেই। আরও দুটি আদালত আছে, সেখানে হতে পারে। আমার জায়গায় নয়।’এ বিষয়ে Bangladesh National Anthem, Flag and Emblem Order, 1972-এর ৪ক অনুচ্ছেদে জাতীয় পতাকা-সংক্রান্ত আদেশ বা এর অধীন প্রণীত বিধান লঙ্ঘনের জন্য সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে বর্তমান ঘটনার ক্ষেত্রে ওই বিধান সরাসরি প্রযোজ্য কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত পর্যালোচনার বিষয়।
‎স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, জাতীয় পতাকার মতো রাষ্ট্রীয় মর্যাদার প্রতীকের ব্যবহারে দায়িত্বশীলতার ঘাটতি কোনোভাবেই কাম্য নয়। সরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে গভীর রাত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলিত থাকার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রকৃত কারণ নির্ধারণ করা প্রয়োজন।
‎সচেতন নাগরিকদের দাবি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের চিহ্নিত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও নামানোর বিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা তদারকিরও দাবি জানিয়েছেন তাঁরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park