1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

লিওনেল মেসি আর রেকর্ড যেন একে অন্যের পরিপূরক

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬৪ বার পঠিত

লিওনেল মেসি আর রেকর্ড যেন একে অন্যের পরিপূরক। মেসি মাঠে নামবেন আর রেকর্ড হবে না, এটা যেন অসম্ভব। বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন আর্জেন্টাইন তারকা। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে হ্যাটট্রিকে কয়েকটি রেকর্ড স্পর্শ করার পর এবার বিশ্বরেকর্ডের হাতছানি ইন্টার মায়ামি তারকার সামনে। অস্ট্রিয়ার বিপক্ষে একবার জাল খুঁজে পেলেই তিনটি বিশ্বরেকর্ড নিজের করে নেবেন মেসি।
১. বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর বিশ্বকাপে লিওনেল মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। এর মাধ্যমে তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করতে পারলেই ১৭ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।
২. বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড
আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৬তম জয়। এই সংখ্যাতেও তিনি ক্লোসার রেকর্ডের সমতায় পৌঁছেছেন। যদি অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পায়, তাহলে ১৭টি জয় নিয়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়বেন মেসি।
৩. বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোলের রেকর্ড
বিশ্বকাপে ডি-বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড দীর্ঘদিন ধরে ব্রাজিলের কিংবদন্তি রবার্তো রিভেলিনোর দখলে ছিল। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে তিনি বক্সের বাইরে থেকে ৫টি গোল করেছিলেন। আলজেরিয়ার বিপক্ষে দূরপাল্লার দুর্দান্ত এক শটে গোল করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। এর আগে ২০১৪ বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে, ২০২২ বিশ্বকাপে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে গোল করেছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে আরেকটি দূরপাল্লার গোল করতে পারলে রিভেলিনোকে ছাড়িয়ে এই রেকর্ডের একক মালিক হবেন মেসি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park