1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

রংপুর বিভাগে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

অনলাইন ডেস্ক-রংপুর বিভাগে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’- এর একটি শাখা স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ৩টি প্রস্তাবিত চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের মধ্যে একটি রংপুরে স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি রংপুর বিভাগের সাধারণ মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, এই বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বহু বছর ধরে ন্যূনতম চিকিৎসাসেবার জন্য দুর্ভোগের শিকার হয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে দুর্বিষহ জীবন কাটাতে হয়েছে অনেককেই।তিনি আরও জানান, রংপুর বিভাগের বিভিন্ন জেলার স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, হাসপাতাল ও মেডিকেল কলেজের ঘাটতি এবং নতুন স্বাস্থ্যসেবা অবকাঠামোর প্রয়োজনীয়তা তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন।সারজিস আলম আশাবাদ ব্যক্ত করেন, রংপুর বিভাগকে যদি একটি স্বাস্থ্যসেবা হাব হিসেবে গড়ে তোলা যায়, তবে এটি শুধু দেশেই নয়, বরং পার্শ্ববর্তী কয়েকটি দেশের রোগীদের জন্যও একটি নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র হয়ে উঠতে পারে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park