1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

রংপুরে বেড়েছে লেপ-তোশকের চাহিদা -দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৭৫ বার পঠিত
মাটি মামুন রংপুর।

দিনে কিছুটা গরম থাকলেও রাতে বেশ ঠাণ্ডা পড়ায় রংপুর সহ
পার্শ্ববর্তী জেলা গুলোতে লেপ-তোশক বানানোর কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন।
শীতের আগমনী বার্তায় প্রতিটি পরিবারে শীত মোকাবেলায় লেপ-তোশকের চাহিদা বেড়ে গেছে।
শীত মৌসুমে রংপুর সহ পার্শ্ববর্তী, নিলফামারী জেলার ঠাকুরগাঁও,পঞ্চগড়, লালমনিরহাট জেলার বুড়ীমাড়ি পাঠগ্রাম এসব এলাকায় শীতের প্রভাব বেশি থাকে।

শীত মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে লেপ-তোশক বানানোর কাজ শুরু হয় অক্টোবর-নভেম্বর থেকেই।
রংপুর শহরের রেল স্টেশন, খামার বাড়ি, মেডিকেল পূর্বগেট,বুড়ির হাট সহ একাধিক লেপ-তোশক বানানোর প্রায় ৩০ জন কারিগর এর সাথে কথা হয়েছে।
যারা মালিকদের লেপ-তোশক তৈরির অর্ডার অনুযায়ী কাজ করে থাকেন।
জাজিম, লেপ-তোশক তৈরির মজুরি হিসেবে তারা পান ছোট-বড় অনুযায়ী প্রতিটি জাজিম ৪০০, লেপ বা তোশক হচ্ছে ১৫০ থেকে ২৫০ টাকা করে।
নগরীর মেডিকেল পূর্বগেট এলাকার লেপ-তোশক বানানোর কারিগর মামুন হোসেন এর সাথে কথা বললে তিনি জানান,
শীত মৌসুমে অতিরিক্ত আয়ের আশায় প্রতিদিন গড়ে তিন-চারটি লেপ বা তোশক তৈরি করে থাকেন,যা আয় হয় তা দিয়ে ছেলে মেয়ের লেখাপড়ার পাশাপাশি সংসারের খরচ চলে।
তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারনে এখন এই ইনকাম দিয়ে চলেনা।
কারিগরদের মধ্যে রমজান আলী, আলম হোসেন, হায়দার আলী, বাচ্চু মিয়া, আজম, মিঠু ও রানা জানান, সাইজ অনুযায়ী এবার লেপ তৈরিতে খরচ পড়ছে ৭০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত।
৫০ কেজি ওজনের একটি জাজিম দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
তোশক বানাতে খরচ পড়ছে ৭০০ থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত। তুলার দামের ওপর খরচ কমবেশি হয়ে থাকে বলে জানান কারিগররা।
মজুরি, তুলাসহ লেপ-তোশক বানানোর কাজে ব্যবহত জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় লেপ-তোশকের দাম গড়ে ১০০ থেকে ১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানান মোহাম্মদ আলী বেডিং স্টোরের মালিক আনিসুর রহমান।
বর্তমান বাজারে গার্মেন্টস ঝুট দিয়ে তৈরি সিঙ্গেল তোশক ৩০০ থেকে ৩৫০ টাকা এবং ডবল তোশক ৮০০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
গত বছর শিমুল তুলা ছিল ৩৫০ টাকা কেজি, এবার বিক্রি হচ্ছে সাড়ে ৪০০ টাকা।
গার্মেন্টস ঝুট গত বছর ২৫ টাকা কেজি বিক্রি হলেও এবার ৩৫ টাকা বিক্রি হচ্ছে বলে জানান তোশক বিক্রেতা রমজান আলী। অন্যান্য তুলাও কেজিপ্রতি ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানান বিক্রেতারা।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park