1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় জামায়াতে ইসলামীর কর্মীরা আব্দুল খালেক নিহত, ২০ নেতাকর্মী আহত ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে,

রংপুরে দিগন্তজোড়া শিমের খেত, ফুলে ফুলে ছেয়ে গেছে-দৈনিক‌ সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ বার পঠিত
মাটি মামুন রংপুর।

ছবিটি রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর এলাকার
দিগন্তজোড়া শিমের খেত, ফুলে ফুলে ছেয়ে গেছে।
আর কয়েক দিনের মধ্যে শীতকালীন সবজি শিম তোলা শুরু হবে।
বেগুনি রঙের ফুলে ভরে উঠছে শিমখেত চাষিরা স্বপ্ন বুনছেন। ইতিমধ্যে খেত থেকে আগাম শিম উঠতে শুরু হয়েছে। দামও বেশ পাচ্ছেন। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে।

রংপুরে আগাম শীতকালীন সবজির মধ্যে অন্যতম হলো শিম। প্রতিবছরই জেলার উঁচু এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হয়ে আসছে শিম। কম খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন শীতের সবজি শিম আবাদে ঝুঁকছেন চাষিরা।

রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাঠের পর মাঠজুড়ে শিমখেত।
আগাম শিম চাষ করে ভালো ফলনের সম্ভাবনাও দেখছেন এখানকার কৃষকেরা।
এ জেলার শীতকালীন সবজির মধ্যে অন্যতম শিম। প্রতিবছরই জেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আগাম জাতের শিম। অন্যান্য ফসলের তুলনায় কম খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন এই আবাদে ঝুঁকছেন চাষিরা।
সম্প্রতি রানীপুকুর এলাকায় গিয়ে দেখা যায়, শীত শুরু হতে না হতেই ফুলে ফুলে ভরে উঠছে শিমখেত। দূর থেকে দেখে মনে হচ্ছে বেগুনি গালিচা।
কৃষকেরা বাজারে যত আগে এই শিম আনতে পারবেন, তত ভালো দাম পাবেন। তাই মৌসুম শুরুর আগে অনেকটা প্রতিযোগিতার মতো শিমের আবাদ করেছেন তাঁরা।

মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের খানপাড়া গ্রামের শরিফুল ইসলাম এ বছর নিজের এক একর জমিতে শিম চাষাবাদ করেছেন।
কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ইতিমধ্যে কিছু আগাম শিম খেত থেকে তুলে বিক্রি করেছেন প্রতি কেজি ৯০ টাকায়। শীত শুরুর আগে আগে শিম বিক্রি করতে পারলে লাভ বেশি হবে। সেভাবেই শিমের খেত তৈরি করেছেন তিনি। তিনি বলেন, ‘নিজের এক একর জমিতে গত বছরও শিম আবাদ করে দুই লাখ টাকার শিম বিক্রি করেছি। এবার তিন লাখ টাকারও বেশি শিম বিক্রি হবে বলে আশা করছি।’

কয়েকজন চাষি বলেন, মৌসুমের শুরুর দিকে এবার ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে জমি থেকেই শিম নিয়ে যান ব্যবসায়ীরা। তবে অল্প কিছুদিন পর বাজারে আমদানি বেড়ে গেলে দামও নেমে আসে। বর্তমানে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পুরো খেতের শিম উঠতে শুরু করলে দাম কমে যাবে। তারপরও লাভ ভালো মিলবে বলে চাষিদের মনে আনন্দ।
এদিকে রংপুর শহরের সিটি বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। সপ্তাহখানেক আগে কেজিপ্রতি শিম ১৬০ টাকা ছিল।

রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান এর সাথে কথা বললে তিনি বলেন, রংপুরের মিঠাপুকুর এলাকা হলো উঁচু জমি।
এসব জমি শীতকালীন সবজি চাষের জন্য উপযোগী। শীতকালীন সবজির মধ্যে শিম আগাম বাজারে নিয়ে আসতে চাষিরা মার্চ-এপ্রিলে জমিতে বীজ বুনেছেন।
এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সবজির চাষাবাদ ভালো হবে বলে ধারণা করা হচ্ছে।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park