1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

রংপুরের ভাগ্যে জোটেনি বিশেষ ট্রেন-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৫৩১ বার পঠিত

মাটি মামুন রংপুর :

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীসেবার জন্য ১০ জোড়া অর্থাৎ ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ।তবে বৈষম্যহীন বাংলাদেশে এবারে ও রংপুরের মানুষ এ বিশেষ ট্রেনের সুবিধা পাচ্ছে না। তাই বিভাগীয় জেলার মানুষের ভরসা আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন, যার টিকিট পাওয়া সোনার হরিণের চেয়ে দামি। ইতোমধ্যে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে বৃহস্পতিবার।সোমবার (২৪ মার্চ) থেকে ঈদের অগ্রিম টিকিট কাটা যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করবে। ঈদের জন্য বিশেষ ট্রেনগুলো চলাচল করবে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম থেকে চাঁদপুর, ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ,ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ,গাজীপুরের জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত। সেইসঙ্গে পার্বতীপুর-দিনাজপুর রুটে এবং ঠাকুরগাঁও-দিনাজপুর রুটে গোর-এ-শহীদ ঈদ স্পেশাল ট্রেন দুই জোড়া চলবে। এদিকে অন্যান্য অঞ্চলের জন্য ঈদ উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলেও রংপুরের জন্য বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এই অঞ্চলের সাধারণ মানুষ। অতীতে প্রতিক্ষেত্রেই রংপুর অঞ্চল বঞ্চিত হয়েছে বৈষম্যহীন বাংলাদেশেও উপেক্ষিত হলো রংপুর।রেলওয়ে সূত্রে জানা যায়, রেলওয়ের লালমনিরহাট ডিভিশন থেকে রংপুর, লালমনি, বুড়িমারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, একতা,দ্রুতযান, দোলনচাঁপা, করতোয়া ও বাংলাবান্ধা এক্সপ্রেস ঢাকায় চলাচল করে। প্রতিদিন এসব ট্রেনে ৯ থেকে ১০ হাজার যাত্রী ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। যাত্রীর তুলনায় যা অপ্রতুল। যার কারণে এসব ট্রেনের যাতায়াতে টিকিট পাওয়া যায় না খুব সহজে।প্রায় সময় টিকিট না পেয়ে অন্য বাহনে যাতায়াত করতে হয়।বিশেষ ট্রেনের বরাদ্দে অন্যান্য বছরে বঞ্চিত হলেও এ অঞ্চলের মানুষ আশা করেছিল এবার ঈদে হয়ত রংপুরের ভাগে একটি বিশেষ ট্রেন পড়বে। বিগত দিনের মতো এবারও রংপুরকে বঞ্চিত করা হয়েছে বিশেষ ট্রেনের বরাদ্দের ক্ষেত্রে। যার কারণে ট্রেনের নিয়মিত অনেক যাত্রীই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রংপুর থেকে ট্রেনে নিয়মিত যাতায়াতকারী আতাউল হক জানান,বরাবরই রংপুরের মানুষ অবহেলিত, বঞ্চিত। সেই ধারাবাহিকতায় কয়েক বছর থেকে ঈদের সময় ট্রেনের যাতায়াত থেকেও বঞ্চিত হচ্ছে। ঈদে সড়কপথে প্রচুর চাপ থাকায় অতিরিক্ত সময় লাগার কারণে মানুষ ট্রেনে চলাচল করতে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করে। এ ক্ষেত্রে বিশেষ ট্রেনের বিষয়ে রংপুরকে বারবার বঞ্চিত করা হচ্ছে যা সত্যিই দুঃখজনক।রহিমা নামের এক নারী যাত্রী বলেন, সারাদেশের রেল লাইনের উন্নতি হলেও রংপুরের কোন উন্নতি নাই। দেশের সব অঞ্চল ঈদের সময় বিশেষ ট্রেন বরাদ্দ পেলেও রংপুর কয়েক বছর থেকে পাচ্ছে না। কেন পাচ্ছে না, এটা নিয়ে উপরমহলের কোনো মাথা ব্যথা নাই। এগুলো বৈষম্য আর কবে নিরসন হবে। এ বিষয়ে রংপুর রেলস্টেশনের সিনিয়র সুপার শংকর গাঙ্গুলি বলেন, যাত্রীর চাপ কমাতে ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। সেখানে রংপুরের জন্য কোনো বিশেষ ট্রেনের ব্যবস্থা নেই। তবে ‘রংপুরের জন্য বিশেষ ট্রেনের কোনো ব্যবস্থা না থাকলেও রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুরের ওপর দিয়ে চলাচল করে। এ ছাড়া পার্বতীপুর ও কাউনিয়া হয়ে কয়েকটি ট্রেন ঢাকায় যাতায়াত করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park