1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

যমুনা টেলিভিশনের প্রতিবেদক আকরামুল ইসলামের উপর হামলার দোষীদের গ্রেপ্তারের দাবি

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরায় জেলা জুড়ে গড়ে উঠেছে নকল সার সিন্ডিকেট, সয়লাব বাজার। এতে ক্ষতির মুখে পড়েছে চাষাবাদ, ক্ষতিগ্রস্থ কৃষকরা। এনিয়ে অনুসন্ধানকালে যমুনা টেলিভিশনের প্রতিবেদক আকরামুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে ক্যামেরা ও বুম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ৩টার দিকে কুল্যা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, গেল ৪ জানুয়ারি সাতক্ষীরা শহরের সুলতানপুর বাজারে সাত প্রকার বিপুল পরিমাণ নকল সার উদ্ধার করে কৃষি বিভাগ। জব্দের পর ৮ জানুয়ারি ধ্বংস করা হয় এসব সার। ভেজাল সার বিক্রেতা আশরাফুল ও রবিউল ইসলাম জানান, ভেজাল সারের বড় সিন্ডিকেট আশাশুনি উপজেলার বুধহাটা এলাকায়। সেখান থেকে ভেজাল সার ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন এলাকায়।
ভেজাল সার বিক্রেতাদের দাবির সুত্র ধরে আশাশুনি উপজেলার বুধহাটায় এলাকায় অনুসন্ধান শুরু করেন যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম। বেরিয়ে আসতে শুরু করে সার সিন্ডিকেট চক্রের অজানা গল্প। কৃষক ঠকিয়ে কোটি কোটি টাকা লুট করছে এই চক্রটি। চক্রের মাফিয়া হয়ে উঠেছেন কুল্যা ইউনিয়ন সার ডিলার মাজেদ গাজী।
অনুসন্ধানে জানা যায়, পরিবার ও স্বজনদের নামে মাজেদ গাজীর রয়েছে কয়েকটি সার ডিলার প্রতিষ্ঠাণ। বুধহাটা বাজারসহ আশপাশে রয়েছে মাজেদ গাজীর ২৬টির বেশী গোডাউন। সার চক্রের এই মাফিয়া কুল্যা ইউনিয়ন সার ডিলার হলেও অবৈধ উপায়ে সকল কার্যক্রম পরিচালনা করছেন বুধহাটা ইউনিয়নে। মাজেদ গাজীর ছেলে আনোয়ার গাজীর বিএডিসি বীজ ও সার ডিলার গাজী এন্টারপ্রাইজ দোকানে নকল সারের প্রমাণ মেলে। অবৈধ সার সম্রাজ্য গড়ে তুলেছেন মাজেদ গাজী। আরেক ছেলে জাহাঙ্গীর গাজী লাইসেন্স ছাড়াই বুধহাটা বাজারে সার বিক্রির দোকান মেঘা এন্টারপ্রাইজ। স্ত্রী জামেলা এন্টারপ্রাইজের নামে আশাশুনির খাজরা ইউনিয়নের ডিলারশীপ। অথচ এই নামে কোন প্রতিষ্ঠাণ নেই খাজরা ইউনিয়নে। প্রতিষ্ঠাণটি অবৈধ উপায়ে চলছে বুধহাটায়।
শুধু ভেজাল কারবারে থেমে থাকেনি এই চক্রটি। টিএসপি সারের সরকার নির্ধারিত মূল্য ২৭ টাকা। অথচ মাজেদ গাজী কৃষকদের নিকট ২৭ টাকার টিএসপি বিক্রি করছে ৯ টাকা বেশীতে ৩৬ টাকায়। সার নিয়ে ভেজালকাণ্ড ও নয়ছয়ের এই অনুসন্ধান চলাকালে সিন্ডিকেট চক্রের মাস্টারমাইন্ড মাজেদ গাজীর নেতৃত্বে চালানো হয় হামলা। ভাংচুর করা হয় ক্যামেরা, দেয়া হয় নানা হুমকি।কৃষকদের দাবি, সরকার নির্ধারিত মূল্যে সার দেয় না ডিলাররা। বাধ্য হয়েই বেশী দামে কিনতে হচ্ছে সার। আগের তুলনায় জমিতে সারের পরিমাণ বেশী ব্যবহার করলেও সুফল মিলছে না। ভেজাল কাণ্ড রোধ, সিন্ডিকেট রোধে সরকার ও কৃষি বিভাগের দৃষ্টি আকর্ষন করেন কৃষকরা।
কৃষি বিভাগ জানিয়েছে, সাংবাদিকের উপর হামলার ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ভেজালকাণ্ড ও অনিয়ম রোধে সব ধরণের পদক্ষেপ নেওয়া হবে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, নকল ও অবৈধ সার বেচাবিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। কৃষকের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park